ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার বাংলা /
  • গণতন্ত্র ও নেতৃত্বের পাঠ দিতে বর্ধমানে ২৯টি স্কুলের লড়াই, সূচনা করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

গণতন্ত্র ও নেতৃত্বের পাঠ দিতে বর্ধমানে ২৯টি স্কুলের লড়াই, সূচনা করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

সুজিত দত্ত, নয়া জামানা, পূর্ব বর্ধমান: তরুণ প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটাতে পূর্ব বর্ধমানে শুরু হল জেলাস্তরীয় যুব সংসদ (ইয়ুথ পার্লামেন্ট) প্রতিযোগিতা ২০২৬-২৭। মঙ্গলবার সকালে বর্ধমান টাউন স্কুলে প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন....

গণতন্ত্র ও নেতৃত্বের পাঠ দিতে বর্ধমানে ২৯টি স্কুলের লড়াই, সূচনা করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

সুজিত দত্ত, নয়া জামানা, পূর্ব বর্ধমান: তরুণ প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা ও নেতৃত্বের গুণাবলি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুজিত দত্ত, নয়া জামানা, পূর্ব বর্ধমান: তরুণ প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ ঘটাতে পূর্ব বর্ধমানে শুরু হল জেলাস্তরীয় যুব সংসদ (ইয়ুথ পার্লামেন্ট) প্রতিযোগিতা ২০২৬-২৭। মঙ্গলবার সকালে বর্ধমান টাউন স্কুলে প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী জানান, আগামী দিনের শক্তিশালী ভারত গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম, আর তাই তাদের মধ্যে সংসদীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ২৩টি ব্লক ও ৬টি পুরসভার সেরা ২৯টি বিদ্যালয় অংশ নিচ্ছে। মঙ্গল ও বুধবার দু’দিনে যথাক্রমে ১৬টি ও ১৩টি স্কুল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইয়ুথ পার্লামেন্টের পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতারও বিশেষ আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং, ডিআই (উচ্চ মাধ্যমিক) দেবব্রত পাল, ডিআই (প্রাথমিক) চন্দ্রাণী চৌধুরী এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের রাজ্য সহ-সভাপতি শিব মনি সাউ, জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ১৫ ও ১৬ সেপ্টেম্বর মূল প্রতিযোগিতা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।


‘গণতন্ত্র রক্ষা করার লড়াই’ মমতাকে ফোন কেজরীর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর