ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • যত দিন সনাতন ধর্মের পতাকা উড়বে ভারতের ক্ষতি কেউ করতে পারবে না, মন্তব্য যোগীর 

যত দিন সনাতন ধর্মের পতাকা উড়বে ভারতের ক্ষতি কেউ করতে পারবে না, মন্তব্য যোগীর 

নয়া জামানা:দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জাতীয় শক্তি ও ঐক্যের অন্যতম উৎস হিসেবে বর্ণনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রায়বরেলিতে শিব মহাপুরাণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতদিন সনাতন ধর্মের পতাকা উড়তে থাকবে, ততদিন কেউ ভারতের কোনও ক্ষতি করতে....

যত দিন সনাতন ধর্মের পতাকা উড়বে ভারতের ক্ষতি কেউ করতে পারবে না, মন্তব্য যোগীর 

নয়া জামানা:দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জাতীয় শক্তি ও ঐক্যের অন্যতম উৎস হিসেবে বর্ণনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জাতীয় শক্তি ও ঐক্যের অন্যতম উৎস হিসেবে বর্ণনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রায়বরেলিতে শিব মহাপুরাণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতদিন সনাতন ধর্মের পতাকা উড়তে থাকবে, ততদিন কেউ ভারতের কোনও ক্ষতি করতে পারবে না।যোগী বলেন, সনাতন ধর্ম শুধুমাত্র উপাসনার পদ্ধতি নয়, এর সঙ্গে কর্তব্য ও দেশাত্মবোধও গভীরভাবে যুক্ত। তাঁর কথায়, আমরা ধর্মকে শুধুমাত্র উপাসনা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখিনি। এটা আমাদের সমাজের প্রাণশক্তি। ধর্মকে আমরা কর্তব্যের সঙ্গে যুক্ত করেছি। যা জাতির চালিকাশক্তি হয়ে উঠেছে।দেশে অতীতে বিদেশি আক্রমণের প্রসঙ্গ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, আক্রমণকারীরা ভারতের পবিত্র স্থানগুলিতে হামলা চালালেও দেশের আধ্যাত্মিক ঐতিহ্য সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক চেতনাকে রক্ষা করেছে। মধ্যযুগের রাজনৈতিক দুর্বলতার মধ্যেও ব্যাসপীঠের মতো আধ্যাত্মিক আলোচনার কেন্দ্রগুলি সমাজকে শক্তিশালী করেছে বলেও দাবি করেন তিনি।এদিন রামচরিতমানসের রচয়িতা তুলসীদাসের প্রসঙ্গও তোলেন যোগী। তাঁর দাবি, মুঘল সম্রাট আকবর তুলসীদাসকে নবরত্ন সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। যোগীর বক্তব্য, তুলসীদাসের কাছে রামই ছিলেন প্রকৃত রাজা।শিব মহাপুরাণের সভা থেকে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যোগী। তিনি বলেন, ধারাবাহিক ধর্মীয় আলোচনা সমাজকে পথ দেখাবে এবং নিশ্চিত করবে, সনাতন ধর্মের পতাকা কখনও নত হবে না। তাঁর দাবি, এই পতাকা যতদিন আকাশে উড়বে, ততদিন ভারতের সামান্যতম ক্ষতিও কেউ করতে পারবে না।


কেউ চান পরিবর্তন, আবার কেউ প্রত্যাবর্তন, ভোট দিয়ে আত্মবিশ্বাসী সব দলের প্রার্থীই

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর