নয়া জামানা,কলকাতা:সিপিডিআরএস,এপিডিআর,পিইউসিএল, বন্দী মুক্তি কমিটি সহ বিভিন্ন মানবাধিকার ও গণ সংগঠনের নেতৃবৃন্দ এসআইআর বাতিল,জ্ঞানেশ কুমারের পদত্যাগ থেকে শুরু করে সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট, যাদবপুর সহ একাধিক ইস্যুতে সরব হলেন। বুধবার,৭ অক্টোবর কলকাতার মহাবোধি সোসাইটি হলে সুজাত ভদ্র, রাজকুমার বসাক,ছোটন দাস ,নব দত্ত প্রমুখ নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। পাশাপাশি সাংবাদিক,ইউটিউবার, বিরোধী রাজনৈতিক ও অধিকার রক্ষা আন্দোলনের কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের নিন্দা জানান। মানবাধিকার সংগঠনগুলোর দাবী শিক্ষার পাঠ্যক্রম বদল, বিভিন্ন রাস্তার নাম বদল আসলেই রাজ্য সরকারের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক চিন্তার প্রতিফলন। আগামীতে এই সকল ইস্যুতে আগামীতে তীব্র মানবাধিকার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।