নয়া জামানা,ময়নাগুড়ি: শুক্রবার ময়নাগুড়িতে দেখা গেলো বিজেপিতে ব্যাপক কোন্দল। বিজেপি নেতায় নেতায় লড়াই হলো আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মারপিটে মাথা ফাটলো ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী ধনেশ্বর রায়ের। অভিযোগের তীর উত্তর মন্ডলের সম্পাদক জয়ন্ত রায় সহ মন্ডল সভাপতি সুভাষ রায়ের বিরুদ্ধে।
বিজেপির সাধারণ সম্পাদক অতুলচন্দ্র রায়ের দাবি, জয়ন্ত রায়ের স্ত্রী বর্তমানে উপপ্রধান রয়েছেন আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার। তার স্ত্রী প্রধানের দাবিদার থাকার পরেও প্রধান পদ না পাওয়ার কারণে এই ঘটনা ঘটিয়েছেন। জয়ন্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রধান গঠনের আগে অতুল চন্দ্র রায়ের বাড়িতে দিয়ে এসেছিলেন ৫ হাজার টাকা। এদিকে প্রধান পদ না পাওয়ার কারণে গত বুধবার জয়ন্ত রায় অতুল চন্দ্র রায়ের বাইক আটকে দেয়। সেই বাইক জমা দেওয়া হয় পানবাড়ী ফাঁড়িতে। আর এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বিজেপির সাধারণ সম্পাদক অতুলচন্দ্র রায়ের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে, জয়ন্ত রায় সহ আরো এক নেতৃত্বের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্ত রায়।