রঞ্জন সাহা, নয়া জামানা,ময়নাগুড়ি: ময়নাগুড়ি-জলপাইগুড়ি সড়কে,এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারলো টোটো। ঘটনায় তিনজন আহত। তার মধ্যে একজন টোটো চালক পরীক্ষিত রায়, অপরজন মল্লিকা বনিক।এদের দুজনেরই আঘাত গুরুতর। জানা যায় এদিন ময়নাগুড়ি রোড থেকে ওই টোটো চালক চারজন যাত্রীকে নিয়ে ময়নাগুড়ির দিকে আসছিল। ময়নাগুড়ি ইরিগেশন অফিস সংলগ্ন এলাকায় এক সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজারে ধাক্কা মারে ইলেকট্রিক পোলে। ফলে টোটোটি দুমড়ে মুছে যায়। আহত টোটো চালকের বাড়ি এবং অপর এক আহত যুবক রাজেশ রায়ের বাড়ি ময়নাগুড়ি মাঝের বাড়ি এলাকায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা যায় আহত মল্লিকা বণিকের বাড়ি ময়নাগুড়ি রোড এলাকায়।তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে একজন স্বাস্থ্য কর্মী। অপরযাত্রীর ভাগ্যক্রমে কোন চোট লাগেনি।তার নাম সাকারু রায়, বাড়ি ময়নাগুড়ি রোড এলাকায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশ আসে ঘটনাস্থলে এবং দুর্ঘটনা গ্রস্ত টোটো টিকে থানায় নিয়ে যায়।