ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার ক্লাব /
  • নিজের হাতে প্রতিমা গড়ে নজর কাড়ল আইহোর পঞ্চম শ্রেণির ছাত্র কিংশুক

নিজের হাতে প্রতিমা গড়ে নজর কাড়ল আইহোর পঞ্চম শ্রেণির ছাত্র কিংশুক

দেবাশীষ পাল,নয়া জামানা, হবিবপুর:খেলার বয়সেই হাতে মাটি,সেই মাটির ছোঁয়ায় নিজের কল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি করেছে মাত্র ১১ বছরের এক খুদে শিল্পী।মালদার হবিবপুরের আইহোর কিংশুক সরকারের এই প্রতিভা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকার মানুষের। ছোট্ট হাতে মাটির....

নিজের হাতে প্রতিমা গড়ে নজর কাড়ল আইহোর পঞ্চম শ্রেণির ছাত্র কিংশুক

দেবাশীষ পাল,নয়া জামানা, হবিবপুর:খেলার বয়সেই হাতে মাটি,সেই মাটির ছোঁয়ায় নিজের কল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দেবাশীষ পাল,নয়া জামানা, হবিবপুর:খেলার বয়সেই হাতে মাটি,সেই মাটির ছোঁয়ায় নিজের কল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি করেছে মাত্র ১১ বছরের এক খুদে শিল্পী।মালদার হবিবপুরের আইহোর কিংশুক সরকারের এই প্রতিভা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকার মানুষের। ছোট্ট হাতে মাটির দলাকে দেবী দুর্গার রূপ দেওয়ার এই প্রচেষ্টা ঘিরে খুশি পরিবার থেকে প্রতিবেশীরা।মালদার হবিবপুর থানার আইহো বক্সিনগর এলাকার বাসিন্দা কিংশুক সরকার। আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। ছোটবেলা থেকেই মাটি নিয়ে খেলতে ভালোবাসে কিংশুক। মাটির বিভিন্ন জিনিস তৈরি করার পাশাপাশি প্রতিমা গড়ার প্রতিও তার ছিল বিশেষ আগ্রহ। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে প্রতিমা তৈরির কাজে হাতেখড়ি।

কিংশুকের বাবা অনুপ সরকার ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরির কাজ দেখতে যেতেন।শিল্পীদের হাতে মাটির দলা ধীরে ধীরে কীভাবে দেবদেবীর রূপ পায় তা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই প্রতিমা তৈরির প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। অবশেষে নিজের কল্পনাকে বাস্তব রূপ দিতে মা দুর্গার প্রতিমা তৈরি করে ফেলে একরত্তি কিংশুক। ছেলের আগ্রহ বুঝতে পেরে প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামও এনে দেন বাবা।

অনুপ সরকার জানান, ছোটবেলা থেকেই ছেলের মাটির প্রতি আলাদা টান রয়েছে।প্রতিমা তৈরির কাজে তার আগ্রহ দেখে তিনি উৎসাহ জুগিয়েছেন।ভবিষ্যতে ছেলে শিল্পী হতে চাইলে তাতে তাঁর কোনও আপত্তি নেই।বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে সে এগিয়ে যাক এটাই তাঁর ইচ্ছা।

নিজের শিল্পী হয়ে ওঠার স্বপ্ন প্রসঙ্গে কিংশুকের বক্তব্য, ছোটবেলা থেকেই প্রতিমা তৈরির প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে কাজ শুরু করেছে সে। নিজের হাতে মা দুর্গার প্রতিমা তৈরি করতে পেরে খুশি এই খুদে শিল্পী।

মাত্র ১১ বছর বয়সে কিংশুকের এই উদ্যোগে মুগ্ধ এলাকার মানুষ।তাঁদের আশা, উপযুক্ত প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন ও পরিবারের উৎসাহ পেলে আগামী দিনে প্রতিমাশিল্পের জগতে আরও এগিয়ে যেতে পারবে সে।ছোট্ট হাতের এই সৃষ্টিই হয়তো ভবিষ্যতে বড় শিল্পী হয়ে ওঠার পথে কিংশুকের প্রথম পদক্ষেপ।


মমতার গড়ে শুভেন্দু জিতলে, জনসেবায় ঘর বাঁধবেন শিশির

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর