ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • আমার বাংলা /
  • জিয়াগঞ্জে প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি উন্মোচন 

জিয়াগঞ্জে প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি উন্মোচন 

রহমতুল্লাহ, নয়া জামানা, মুর্শিদাবাদ: ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ডিআই জয়ন্ত হালদার মূর্তিটির উন্মোচন করেন। ১৯০২ সালে....

জিয়াগঞ্জে প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি উন্মোচন 

রহমতুল্লাহ, নয়া জামানা, মুর্শিদাবাদ: ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রহমতুল্লাহ, নয়া জামানা, মুর্শিদাবাদ: ঐতিহ্যবাহী জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজা বিজয় সিংহ দুধোরিয়ার আবক্ষ মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ডিআই জয়ন্ত হালদার মূর্তিটির উন্মোচন করেন।

১৯০২ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি দীর্ঘ সময় ধরে মুর্শিদাবাদের শিক্ষা ও সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজনীয় জমি দান করেছিলেন রাজা বিজয় সিংহ দুধোরিয়া। তাঁর এই অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং শ্রদ্ধা জানাতেই বিদ্যালয় প্রাঙ্গণে এই মূর্তিটি স্থাপন করা হল।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর দেবনাথ, বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও লেখক অভিজিৎ দত্ত উপস্থিত ছিলেন। প্রাক্তন ছাত্র অভিজিৎ দত্তের প্রত্যক্ষ সহায়তায় মূর্তিটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে যুক্ত থাকতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। বিদ্যালয়ের ১২৫তম বর্ষে প্রতিষ্ঠাতার এই আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। উপস্থিত বিশিষ্টজনরা জানান, এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে প্রতিষ্ঠাতার স্মৃতি ও অবদানকে উজ্জ্বল করে রাখবে।


নবান্নের তৎপরতায় নবাবের জেলায়, রাজা কৃষ্ণনাথের নামেই বিশ্ববিদ্যালয়

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর