নয়া জামানা:রাজ্যের দুই উপনির্বাচনে জয়ের সম্ভাবনা নেই বলেই কালীঘাট তৃণমূল আগেভাগে প্রার্থী ঘোষণা করে প্রচারের চেষ্টা করছে বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলে বাড়ির পরিচারক-পরিচারিকাকে প্রার্থী করলেও চলে যায়, কিন্তু বিজেপিতে নিয়ম মেনে যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।তৃণমূলের দুই শিবিরের মধ্যে দলীয় প্রতীক নিয়ে চলা বিরোধ প্রসঙ্গেও তোপ দাগেন দিলীপ। তাঁর মতে, জনগণ যে দলকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, সেই দলের মধ্যেই আসল-নকল নিয়ে লড়াই চলছে। ছাব্বিশের নির্বাচনে প্রতীক নিয়ে কোনও বিরোধ না থাকা সত্ত্বেও দল জয়ী হতে পারেনি বলে উল্লেখ করে তিনি বলেন, আসলে প্রতীক নয়, দলের সাংগঠনিক সংস্কৃতি নিয়েই মানুষ উদ্বিগ্ন।বিজেপির প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হওয়া নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ জানান, প্রার্থী চূড়ান্ত করার আগে দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক করতে হয়, যা দলের প্রতিষ্ঠিত রীতি। দেশজুড়ে উপনির্বাচন চলার প্রেক্ষিতে যথাসময়ে ও নিয়ম মেনেই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, রবিবার নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে, আর রেজিনগরে লড়বেন রবিউল আলম চৌধুরী। এতদিন জল্পনা ছিল, নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন, তবে শেষ পর্যন্ত তিনি লড়াইয়ে নামেননি।গণেশ চতুর্থী উপলক্ষে দিলীপ মন্তব্য করেন, রাজ্যজুড়ে গণেশের আগমন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে, যেখানে গুজরাট-মহারাষ্ট্র উন্নয়নে এগিয়ে গেলেও রাজ্যে আমিষ-নিরামিষ বিতর্কেই সময় নষ্ট হচ্ছে।
ডুরান্ড জয়ের লাল-হলুদের ট্রফির সঙ্গে পোজ দিলেন মন্ত্রী তাপস