ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • পুরভোটের আগে বিজেপির মুখপাত্র তালিকায় রদবদল  ফিরলেন সায়ন্তন-কেয়া

পুরভোটের আগে বিজেপির মুখপাত্র তালিকায় রদবদল  ফিরলেন সায়ন্তন-কেয়া

নয়া জামানা:পুরভোট সামনে রেখে দলের মুখপাত্র তালিকায় বড়সড় রদবদল আনল রাজ্য বিজেপি। দীর্ঘদিন পর মুখপাত্রের দায়িত্বে ফিরলেন সায়ন্তন বোস ও কেয়া ঘোষ। এই দুই নেতা-নেত্রী দলের কঠিন সময়েও রাস্তায় নেমে সংগঠনের পাশে ছিলেন বলে পরিচিত। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই....

পুরভোটের আগে বিজেপির মুখপাত্র তালিকায় রদবদল  ফিরলেন সায়ন্তন-কেয়া

নয়া জামানা:পুরভোট সামনে রেখে দলের মুখপাত্র তালিকায় বড়সড় রদবদল আনল রাজ্য বিজেপি। দীর্ঘদিন পর মুখপাত্রের দায়িত্বে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা:পুরভোট সামনে রেখে দলের মুখপাত্র তালিকায় বড়সড় রদবদল আনল রাজ্য বিজেপি। দীর্ঘদিন পর মুখপাত্রের দায়িত্বে ফিরলেন সায়ন্তন বোস ও কেয়া ঘোষ। এই দুই নেতা-নেত্রী দলের কঠিন সময়েও রাস্তায় নেমে সংগঠনের পাশে ছিলেন বলে পরিচিত। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই সিদ্ধান্তে স্পষ্ট, তিনি আদি নেতাদের যথাযথ মর্যাদা দিতে চান। সোমবার প্রকাশিত তালিকায় মুখ্য মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। এছাড়া মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ তিওয়ারি, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিলপ্রসাদ সিংহ এবং শমীক দাসগুপ্ত।সপ্তর্ষি চৌধুরী এতদিন বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন। তাঁর মুখপাত্র হওয়ায় সোশাল মিডিয়ার নতুন আহ্বায়ক করা হয়েছে উপমন্যু ভট্টাচার্যকে। পুরভোটকে সামনে রেখে সোশাল মিডিয়া, আইটি ও মিডিয়া সেল এই তিন বিভাগেই বড় বদল আনা হয়েছে।মিডিয়া ডিপার্টমেন্টের আহ্বায়ক হয়েছেন অনুপম ঘোষ, সহ-আহ্বায়ক পার্থসারথী চৌধুরী ও চন্দ্রশেখর বসুটিয়া। সোশাল মিডিয়া বিভাগে আহ্বায়ক উপমন্যু ভট্টাচার্যের সঙ্গে সহ-আহ্বায়ক করা হয়েছে প্রীতম ভট্টাচার্য ও ক্যামেলিয়া সান্যালকে। আইটি সেলের আহ্বায়ক পদে রয়েছেন জয় মল্লিক, সহ-আহ্বায়ক হয়েছেন রত্নেশ সিং, রামজ্যোতি সরকার, শুভজিৎ কর্মকার ও সব্যসাচী রায়।দীর্ঘদিনের বাংলা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে ২০২৬ সালে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর