নয়া জামানা:বর্ষা বিদায়ের পর শরতের আমেজে কলকাতায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। এবার এক পুজোর থিম ঘিরে তৈরি হয়েছে চর্চা। রুবি মোড়ের এই দুর্গাপুজোর আয়োজনে রয়েছে হিন্দু মহাসভা, আর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন।
নন্দীগ্রাম থেকে নবান্ন/বুবাইয়ের জয়যাত্রা নামে এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে কাঁথির ছেলে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম আন্দোলন থেকে মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছনোর কাহিনি।পুজোর প্রস্তুতির মাঝেই হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে উদ্যোক্তারা দিল্লি সফরে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গেস্ট অব অনার হওয়ার আমন্ত্রণপত্র দিয়ে আসেন তাঁরা। এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে চিঠির মাধ্যমে শুভেচ্ছাবার্তা আসে।থিম নির্বাচনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চন্দ্রচূড় গোস্বামী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার সনাতনী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। মণ্ডপে ছবি-ব্যানারের পাশাপাশি তৈরি হবে একটি তথ্যচিত্রও, যেখানে থাকবে শুভেন্দু অধিকারীর সংগ্রাম ও সাফল্যের কাহিনি।উদ্যোক্তাদের দাবি, সাধারণ মানুষও হিন্দু মহাসভার সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠানোর সুযোগ পাবেন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই পুজো দেখার জন্য। আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর বাবা-মাকেও।