ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • কাটেনি প্রতীক-জট রাজ্যের উপনির্বাচনে ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঋততৃণমূলের

কাটেনি প্রতীক-জট রাজ্যের উপনির্বাচনে ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঋততৃণমূলের

নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের ইস্তফার জেরে শূন্য হওয়া এই দুই আসনে ভোট হতে চলেছে এমন এক আবহে, যখন দলীয় প্রতীক নিয়ে জটিলতা এখনও কাটেনি। কালীঘাট ও....

কাটেনি প্রতীক-জট রাজ্যের উপনির্বাচনে ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঋততৃণমূলের

নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। শুভেন্দু অধিকারী ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের ইস্তফার জেরে শূন্য হওয়া এই দুই আসনে ভোট হতে চলেছে এমন এক আবহে, যখন দলীয় প্রতীক নিয়ে জটিলতা এখনও কাটেনি। কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির উভয় পক্ষই ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে।ঋতব্রত শিবির নন্দীগ্রামে প্রার্থী করেছে মহম্মদ এতেশামুল হককে এবং রেজিনগরে সফিউদ্দিন শেখকে। অন্যদিকে কালীঘাট তৃণমূল নন্দীগ্রামের জন্য বেছে নিয়েছে সঞ্চিতা প্রধান (দে)-কে, আর রেজিনগরে তাদের প্রার্থী রবিউল আলম চৌধুরী।জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে দুই শিবিরের সঙ্গেই পৃথক বৈঠক করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ঋতব্রত শিবিরের পেশ করা নথির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে জবাব বা নতুন নথি জমা দিতে বলেছে কমিশন, যার প্রতিলিপি ঋতব্রত শিবিরকেও পাঠাতে হবে। প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় দিল্লিতে বিশেষ শুনানি হতে পারে। তবে কালীঘাট শিবির এ নিয়ে চিন্তিত নয় সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কমিশন কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি।বাম শিবিরও প্রার্থী ঘোষণা করেছে। সমঝোতা অনুযায়ী নন্দীগ্রামে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি, আর কংগ্রেসের হয়ে লড়বেন মিলন প্রধান। রেজিনগরে সিপিআইএম প্রার্থী আইনজীবী সৈয়দ।মনোনয়ন জমার শেষ দিন ১৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।


বামে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ৮ লক্ষ কোটি ঋণ!বিস্ফোরক মুখ্যমন্ত্রী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর