ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বামে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ৮ লক্ষ কোটি ঋণ!বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বামে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ৮ লক্ষ কোটি ঋণ!বিস্ফোরক মুখ্যমন্ত্রী

নয়া জামানা : রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পে বিনিয়োগ টানার কাজ জোরকদমে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে....

বামে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ৮ লক্ষ কোটি ঋণ!বিস্ফোরক মুখ্যমন্ত্রী

নয়া জামানা : রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পে বিনিয়োগ টানার কাজ জোরকদমে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পে বিনিয়োগ টানার কাজ জোরকদমে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে কারখানা সম্প্রসারণে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ।অনুষ্ঠানে গোমাতার পুজো দিয়ে অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাকে ফের বিনিয়োগে দেশের শীর্ষে তুলে ধরার প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় নতুন জোয়ার আসছে, আর ডবল ইঞ্জিন সরকারের সুফল মানুষ পাবেনই। লাক্স কোজির এই বিনিয়োগ থেকে রাজ্যের কোষাগারে বছরে প্রায় হাজার কোটি টাকা রাজস্ব আসবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করেন তিনি।

উন্নয়নের পাশাপাশি রাজ্যের ঋণ পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, একসময় রাজস্ব-উদ্বৃত্ত রাজ্য হিসেবে বাংলার অর্থনীতি তামিলনাড়ু বা গুজরাটের চেয়েও ভালো অবস্থানে ছিল। বাম আমলে সরকার ক্ষমতা ছাড়ার সময় রাজ্যের ঋণ ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা, যা তৃণমূল আমলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ লক্ষ কোটি টাকায়। তিনি জানান, রাজ্যের ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকাই যাচ্ছে শুধু পুরনো ঋণ শোধ করতে। এই পরিস্থিতি থেকে বেরোতে বিনিয়োগ বাড়িয়ে রাজ্যের নিজস্ব রাজস্ব বাড়ানোর উপর জোর দেন তিনি।

লাক্স কোজির এই বিনিয়োগ রাজ্যে সাম্প্রতিক শিল্প-তৎপরতার সাম্প্রতিকতম উদাহরণ। ২৭ জুলাই বাঁকুড়ায় শ্যাম স্টিলের প্রায় ১০ হাজার কোটি টাকার ইস্পাত কারখানারও শিলান্যাস হতে চলেছে। এছাড়া আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আমুলের প্রায় ৬০০-৭০০ কোটি টাকার মেগা দুগ্ধ প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক শিল্প-বিনিয়োগের ঘোষণা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।


প্রতীক্ষার অবসান! ভাগীরথীর উপর কালনা-শান্তিপুর ব্রিজ তৈরিতে বিশাল অঙ্কের ঘোষণা অর্থমন্ত্রীর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর