ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিতে স্পেন

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিতে স্পেন

নয়া জামানা : স্পেন: ২ (ফাবিয়ান, মেরিনো) বেলজিয়াম: ১ (চার্লস ) ম্যাচটা ছিল বদলার। ৪০ বছর আগে বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হারের জ্বালা মেটাল স্পেন। শুক্রবার রাতে (ভারতীয় সময় শনিবার) কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামের প্রায় শেষ হয়ে আসা....

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিতে স্পেন

নয়া জামানা : স্পেন: ২ (ফাবিয়ান, মেরিনো) বেলজিয়াম: ১ (চার্লস ) ম্যাচটা ছিল বদলার। ৪০ বছর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা :

স্পেন: ২ (ফাবিয়ান, মেরিনো)
বেলজিয়াম: ১ (চার্লস )

ম্যাচটা ছিল বদলার। ৪০ বছর আগে বিশ্বকাপের শেষ আটে বেলজিয়ামের কাছে হারের জ্বালা মেটাল স্পেন। শুক্রবার রাতে (ভারতীয় সময় শনিবার) কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামের প্রায় শেষ হয়ে আসা সোনার প্রজন্মকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন মিকেল মেরিনোরা। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই দ্বৈরথে দুই কোচ রুডি গার্সিয়া ও লুইস দে লা ফুয়েন্তে রক্ষণাত্মক কৌশলের বদলে বেছে নেন আক্রমণের পথ। শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা স্পেনকে ধাক্কা দেন হান্স ভানাকেনরা, বিপক্ষের বক্স থেকেই পরপর আক্রমণ শানায় বেলজিয়াম। তবে ম্যাচের প্রথম গোলটি আসে স্পেনের পা থেকেই। ৩০ মিনিটে ফাবিয়ান রুইজ গোল করে এগিয়ে দেন দলকে, যেখানে বল সাজিয়ে দেওয়ার কাজটি করেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। তবে ৪১ মিনিটে স্প্যানিশ রক্ষণ ভেঙে সমতা ফেরায় বেলজিয়াম— কেভিন ডি’ব্রুইনের নিখুঁত পাস থেকে গোল করেন চার্লস ডি’কেটেলেয়ার।

বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও চড়াও হয় স্পেন। পেদ্রির নেতৃত্বে প্রায় ২০ মিনিট ধরে বেলজিয়ামের বক্সে চাপ তৈরি করেও গোল আদায় করতে পারেনি তারা, যার বড় কৃতিত্ব বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার। অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচান তিনি, তবে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন কুর্তোয়া। তাঁর পরিবর্ত সেনে ল্যামেন্স নামার পরই বদলে যায় ম্যাচের ভাগ্য। ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা মিকেল মেরিনো নিজের দ্বিতীয় স্পর্শেই, অর্থাৎ মাঠে নামার প্রায় দুই মিনিটের মধ্যেই, কুবার্সির শট থেকে ফিরতি বলে গোল করে স্পেনকে জয় এনে দেন।

উল্লেখ্য, স্পেন ও বেলজিয়ামের এটি বিশ্বকাপে তৃতীয় সাক্ষাৎ। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল বেলজিয়াম। ঠিক ৪০ বছর পর সেই হারেরই বদলা নিল স্পেন। এই হারের সঙ্গেই বিশ্বকাপ থেকে বিদায় নিল বেলজিয়ামের আলোচিত সোনার প্রজন্ম।

২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জেতা স্পেন এখন সেই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর। শিরোপা জয়ের পথে আর মাত্র দুটি ম্যাচ বাকি নিকো উইলিয়ামস-ইয়ামালদের সামনে। মঙ্গলবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গতবারের ফাইনালিস্ট ফ্রান্স।


একূল-ওকূল হারিয়ে অকূল পাথারে সেলিম, শূন্যের গেরো কাটাতে এবার মিম-ই কি ভরসা?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর