• Home /
  • বিনোদন /
  • রণবীর কাপুরের ভাগ্নীর চমক ; ১৫ বছর বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ, ভাইরাল ছবির ট্রেলার

রণবীর কাপুরের ভাগ্নীর চমক ; ১৫ বছর বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ, ভাইরাল ছবির ট্রেলার

নয়া জামানা, ডেস্ক: কিংবদন্তি পরিচালক পৃথ্বীরাজ কাপুর থেকে বর্তমান প্রজন্মের ক্রাশ রণবীর কাপুর, নিজেদের বংশের ঐতিহ্য ও চলচ্চিত্র জগতে নৈপুণ্যতা প্রমাণে সফল হয়েছেন। রণবীর কাপুরের বাবার ঋষি কাপুর এবং মা নীতু কাপুর একসময় ছিলেন রিল এবং রিয়েল লাইফে পাওয়ার কাপেল।অভিনেতা....

রণবীর কাপুরের ভাগ্নীর চমক ; ১৫ বছর বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ, ভাইরাল ছবির ট্রেলার

নয়া জামানা, ডেস্ক: কিংবদন্তি পরিচালক পৃথ্বীরাজ কাপুর থেকে বর্তমান প্রজন্মের ক্রাশ রণবীর কাপুর, নিজেদের বংশের ঐতিহ্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, ডেস্ক: কিংবদন্তি পরিচালক পৃথ্বীরাজ কাপুর থেকে বর্তমান প্রজন্মের ক্রাশ রণবীর কাপুর, নিজেদের বংশের ঐতিহ্য ও চলচ্চিত্র জগতে নৈপুণ্যতা প্রমাণে সফল হয়েছেন। রণবীর কাপুরের বাবার ঋষি কাপুর এবং মা নীতু কাপুর একসময় ছিলেন রিল এবং রিয়েল লাইফে পাওয়ার কাপেল।অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পরে কেটে গিয়েছে অনেক বছর। তবে স্ত্রী নীতু কাপুর অনেক দিন পরে ফিরছেন পর্দায়। আশিস এবং মোহন পরিচালিত ছবি ‘দাদী কি শাদী’ ছবি তাঁকে ঘিরে। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন ঋষি কাপুরের নাতনি এবং রণবীর কাপুরের ভাগ্নি সমারা সাহনী।সমারা সাহানী হলেন রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি এবং ব্যবসায়ী ভরত সাহনির মেয়ে। সমারা কাপুর পরিবারের পঞ্চম প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত।খবর, আপাতত ছবির মাত্র একটি গান ‘সেন্টি’তে দেখা যাবে তাঁকে।ওই গানের দৃশ্যে দিদার সঙ্গে সমারার মা ঋদ্ধিমা কাপুর সহানীও থাকবেন।এ ভাবেই দিদা এবং মায়ের হাত ধরে বলিউডে যাত্রা শুরু কাপুর খানদানের পঞ্চম প্রজন্মের।বলিউডে কাপুর পরিবারের অবদান অবিস্মরণীয়। পৃথ্বীরাজ কাপুর , তাঁর অভিনয় আর পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠতা। এই ভ্রাম্যমান থিয়েটারটি দেশে ২৬৬২টি নাটক মঞ্চস্থ করেছিল। হিন্দি ছবির দুনিয়ায় কাপুর খানদানের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত। পরিবারের রক্ষণশীলতা ভেঙে রুপোলি পর্দায় পা রেখেছিলেন করিশ্মা কাপুর , করিনা কাপুর খান। পিছিয়ে নেই পরিবারের বৌমা আলিয়া ভাট কাপুরও । সেই তালিকায় নয়া সংযোজন সমারা।৮ই মে মুক্তি পাচ্ছে ‘দাদী কী শাদী’। ছবি নিয়ে উত্তেজিত সমারা। তাঁকে এর আগে দেখা গিয়েছে করণ জোহর প্রযোজিত ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে। সেই প্রসঙ্গ টেনে সমারা জানিয়েছেন, এই অনুষ্ঠান তাঁকে ক্যামেরার সামনে সহজ করেছে। তিনি তাই কৃতজ্ঞ করণের কাছে। দিদা এবং মায়ের সঙ্গে খুব মজা করে গানের শুটিং করেছেন তিনি।এই অভিজ্ঞতা তিনি মনে রাখবেন আজীবন। কন্যার বলিউড অভিষেকে খুশি ঋদ্ধিমাও। এক পরিবারের তিন প্রজন্মের নারী পর্দায় ধরা দিতে চলেছেন, এ কথা ভেবেই রোমাঞ্চিত তিনি।সমারার মুখের আদলে কাপুর খানদানের ছাপ স্পষ্ট। বলিউড বলে, মামা রণবীরের আদলে নাকি গড়া সমারা ! ফলে, তাঁর সৌন্দর্য নিয়ে আলোচনা ছিলই। পাশাপাশি, তাঁর প্রতি নজর ছিল বলিউডের। মামা-ভাগ্নির রসায়নও ছবিশিকারিদের আকর্ষণ করেছে। এ বার দেখার, রণবীরের মতো সমারাও নিজেকে রুপোলি পর্দায় কত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারেন।


ওর্দিতে বন্দুক হাতে ছবি, সাসপেন্ড কালীঘাটের ওসি

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর