ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • হরেকরকম /
  • শ্রাবণ পড়তেই বাংলা জুড়ে সবুজ চুড়ির ধূম! কিন্তু কেন এই প্রথা? জানুন নেপথ্যের কারণ

শ্রাবণ পড়তেই বাংলা জুড়ে সবুজ চুড়ির ধূম! কিন্তু কেন এই প্রথা? জানুন নেপথ্যের কারণ

নয়া জামানা, কলকাতা: শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন শহরের বাজারে তুঙ্গে উঠেছে সবুজ চুড়ির কদর। শহরের ছোট-বড় প্রায় প্রতিটি চুড়ির দোকানেই এখন চোখে পড়ছে রকমারি সবুজ রঙের চুড়ির সম্ভার। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলিতে মহিলাদের ভিড় চোখে পড়ার....

শ্রাবণ পড়তেই বাংলা জুড়ে সবুজ চুড়ির ধূম! কিন্তু কেন এই প্রথা? জানুন নেপথ্যের কারণ

নয়া জামানা, কলকাতা: শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন শহরের বাজারে তুঙ্গে উঠেছে সবুজ চুড়ির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: শ্রাবণ মাস পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন শহরের বাজারে তুঙ্গে উঠেছে সবুজ চুড়ির কদর। শহরের ছোট-বড় প্রায় প্রতিটি চুড়ির দোকানেই এখন চোখে পড়ছে রকমারি সবুজ রঙের চুড়ির সম্ভার। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলিতে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। কেউ নিছক ধর্মীয় বিশ্বাসে, আবার কেউ পরিবারের শুভ ও মঙ্গলের প্রতীক হিসেবে কিনছেন এই সবুজ চুড়ি।

কিন্তু শ্রাবণ মাসে হঠাৎ কেন সবুজ চুড়ি পরার এই বিশেষ প্রথা? এর উত্তর মিলল সাধারণ ক্রেতা, বিক্রেতা এবং শাস্ত্রজ্ঞ পুরোহিতের কথায়।

কলকাতার স্থানীয় ক্রেতা পম্পা বিশ্বাস, সুজাতা চৌধুরী এবং অনামিকা রায় মন্ডল জানান, শ্রাবণ হল দেবদেব মহাদেবের প্রিয় মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই মাসে সবুজ চুড়ি পরলে শিব ও পার্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। স্বামী ও সন্তানের মঙ্গলকামনায় যেমন মহিলারা এই চুড়ি পরেন, তেমনই বর্ষার প্রকৃতি চারিদিকে যে সবুজ রূপ ধারণ করে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেও অনেকে সাজতে ভালোবাসেন।

শুধু ধর্মীয় আবেগই নয়, এই রীতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে জেলার ব্যবসাতেও। বিক্রেতারা জানিয়েছেন, শ্রাবণ মাস শুরু হতেই সবুজ চুড়ির বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছে। ক্রেতাদের চাহিদা সামলাতে ব্যবসায়ীরা আগে থেকেই বাড়তি স্টক মজুত করেছিলেন। বাজারে সাধারণ কাঁচের চুড়ি থেকে শুরু করে এ বছরের বিশেষ আকর্ষণ ‘কাশ্মীরি ডিজাইনের’ চুড়ির চাহিদা সবথেকে বেশি।

দোকানি সঞ্জু মণ্ডল ও নাসরিন বিবির কথায়, গোটা মাস জুড়েই সবুজ চুড়ির এই বিশাল ক্রেজ থাকবে। ২০ টাকা ডজন থেকে শুরু করে ২৫, ৩০ এবং সবথেকে ট্রেন্ডিং কাশ্মীরি চুড়ি ৮০ থেকে ১০০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই মরশুমে বেশ ভালো ব্যবসার মুখ দেখছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, এই রীতির পেছনে রয়েছে গভীর পৌরাণিক ও জ্যোতিষশাস্ত্রীয় কারণ। কলকাতা শহরের পুরোহিত চন্দ্রনাথ চ্যাটার্জি জানান, শ্রাবণ মাস হল মহাদেবের আবির্ভাবের সময়। এই মাসেই মা পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে পতি হিসেবে লাভ করেছিলেন। হিন্দুশাস্ত্রে সবুজ রঙকে সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়।

তাছাড়া, শ্রাবণের অঝোর ধারায় প্রকৃতিও সবুজে ভরে ওঠে। তাই মহাদেব ও পার্বতীর কৃপা পেতে বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গলকামনায় সবুজ শাড়ি ও চুড়ি পরেন। পাশাপাশি, মনমতো জীবনসঙ্গী পাওয়ার আশায় অবিবাহিত মেয়েরাও নিয়ম করে হাতে ১৬টি সবুজ চুড়ি ধারণ করেন। ধর্মীয় বিশ্বাস আর ফ্যাশনের মেলবন্ধনে রাজ্যের বাজার এখন পুরোদস্তুর সবুজময়।


বাংলার ভোটে সাঁজোয়া গাড়ি কেন ? পহেলগাঁও স্মরণে মোদীকে তোপ মমতার

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর