ব্রেকিং
[pj-news-ticker]

টিনের ঘর থেকে আকাশ জয়

শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর:নিজের স্মার্টফোন নেই তবু ছ’বারের ব্যর্থতা পেরিয়ে আকাশে উড়ল নবম শ্রেণির ছাত্র জয়ের স্বপ্নের বিমান।রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার টিনের চালের ছোট্ট ঘরই যেন হয়ে উঠেছিল এক কিশোরের গবেষণাগার। টোটোচালক বাবার অল্প আয়, সংসারে অভাব,নিজের কোনও স্মার্টফোন নেই- তবু....

টিনের ঘর থেকে আকাশ জয়

শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর:নিজের স্মার্টফোন নেই তবু ছ’বারের ব্যর্থতা পেরিয়ে আকাশে উড়ল নবম শ্রেণির ছাত্র জয়ের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শুভজিৎ দাস,নয়া জামানা,উত্তর দিনাজপুর:নিজের স্মার্টফোন নেই তবু ছ’বারের ব্যর্থতা পেরিয়ে আকাশে উড়ল নবম শ্রেণির ছাত্র জয়ের স্বপ্নের বিমান।রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার টিনের চালের ছোট্ট ঘরই যেন হয়ে উঠেছিল এক কিশোরের গবেষণাগার। টোটোচালক বাবার অল্প আয়, সংসারে অভাব,নিজের কোনও স্মার্টফোন নেই- তবু থেমে থাকেনি জয় রায়ের স্বপ্ন।
প্রতিবেশীদের মোবাইলে ইউটিউব, গুগল ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিমান তৈরির কৌশল শিখে একের পর এক চেষ্টা চালিয়ে যায় সে। পাঁচবার বিমান ভেঙে পড়েছে, চোখে এসেছে জল কিন্তু হার মানেনি মন।অবশেষে ষষ্ঠ প্রচেষ্টায় নিজের হাতে তৈরি রিমোট কন্ট্রোল বিমান সফলভাবে আকাশে উড়িয়ে সকলকে চমকে দিয়েছে নবম শ্রেণির এই ছাত্র।জয়ের এই সাফল্যে গর্বিত শিক্ষকরা। সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়কও। আর জয়ের চোখে এখন আরও বড় স্বপ্ন- একদিন পাইলট হয়ে মা-বাবার সব কষ্ট দূর করবে সে।অভাব নয়, অদম্য ইচ্ছাশক্তিই যে সাফল্যের আসল ডানা-সেই বার্তাই দিল রায়গঞ্জের কিশোর জয়।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর