ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বেকারত্ব ঘোচাতে ত্রিশক্তি কর্মসংস্থান, সরকারি চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

বেকারত্ব ঘোচাতে ত্রিশক্তি কর্মসংস্থান, সরকারি চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

নয়া জামানা : ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বেকারত্ব দূরীকরণের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে তিনটি স্তরে কর্মসংস্থান তৈরি করবে সরকার— মেধার ভিত্তিতে সরকারি চাকরি, বেসরকারি বিনিয়োগে সরাসরি ও....

বেকারত্ব ঘোচাতে ত্রিশক্তি কর্মসংস্থান, সরকারি চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

নয়া জামানা : ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বেকারত্ব দূরীকরণের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বেকারত্ব দূরীকরণের নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনিতে লাক্স কোজির কারখানা সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে তিনটি স্তরে কর্মসংস্থান তৈরি করবে সরকার— মেধার ভিত্তিতে সরকারি চাকরি, বেসরকারি বিনিয়োগে সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থান, এবং ব্যবসা শুরু করতে ইচ্ছুকদের জন্য স্বল্প সুদে ঋণ, যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার নিজেই।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধু সরকারি চাকরি দিয়ে বেকারত্বের সম্পূর্ণ সমাধান সম্ভব নয়, তবে তা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে ১ লক্ষ সরকারি শূন্যপদে মেধাভিত্তিক নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের সাম্প্রতিক বাজেটেও সরকারি শূন্যপদে ১ লক্ষ নিয়োগের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে একটি বড় অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকার কথা।

দ্বিতীয় স্তম্ভ হিসেবে বেসরকারি বিনিয়োগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যে বিনিয়োগ বাড়লে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়বে। উদাহরণ হিসেবে তিনি জানান, ডানকুনিতে লাক্স কোজির নতুন কারখানা থেকেই প্রায় ৯ হাজার কর্মসংস্থান হবে। তৃতীয় স্তম্ভ হিসেবে যাঁরা নিজে ব্যবসা করতে চান, তাঁদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ও স্বরোজগার যোজনার আওতায় স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা জানান তিনি, যার জামিনদার হবে রাজ্য সরকার নিজেই। তাঁর কথায়, শুধু ‘লাখপতি দিদি’ নয়, এই উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ উদ্যোগপতি তৈরি করাই লক্ষ্য।

শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমাতেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরসভা, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পৃথক অনুমোদনের পরিবর্তে সিঙ্গল উইন্ডোর মাধ্যমেই সরাসরি ছাড়পত্র দেবে রাজ্য সরকার।

সম্প্রতি রাজ্যের বাজেটেও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি এবং বড় আকারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক ঘোষণা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ডানকুনির অনুষ্ঠান থেকে বেকারত্ব মোকাবিলায় সরকারের সার্বিক পরিকল্পনা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


১২৫টি লেবু ধরা গাছেই সম্মান, অভিনব সংবর্ধনায় মুগ্ধ মন্ত্রী দীপঙ্কর জানা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর