ব্রেকিং
  • Home /
  • Uncategorized /
  • ‘গণতন্ত্র রক্ষা করার লড়াই’ মমতাকে ফোন কেজরীর

‘গণতন্ত্র রক্ষা করার লড়াই’ মমতাকে ফোন কেজরীর

নয়া জামানা, কলকাতা : বাংলার ভোটযুদ্ধের আবহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সংহতি জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। বুধবার তৃণমূলনেত্রীর সঙ্গে কথোপকথনের পর সমাজমাধ্যমে সরাসরি মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। কেজরীবালের দাবি, এ লড়াই যেমন কঠিন, তেমনই ভারতীয় গণতন্ত্রের জন্য....

‘গণতন্ত্র রক্ষা করার লড়াই’ মমতাকে ফোন কেজরীর

নয়া জামানা, কলকাতা : বাংলার ভোটযুদ্ধের আবহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সংহতি জানালেন আপ প্রধান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : বাংলার ভোটযুদ্ধের আবহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সংহতি জানালেন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল। বুধবার তৃণমূলনেত্রীর সঙ্গে কথোপকথনের পর সমাজমাধ্যমে সরাসরি মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। কেজরীবালের দাবি, এ লড়াই যেমন কঠিন, তেমনই ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজমাধ্যমে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এইমাত্র ফোনে মমতাদিদির সঙ্গে কথা বললাম। সম্পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছি। তিনি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির একটি। সিইসি (কেন্দ্রীয় নির্বাচন কমিশন)-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদীজি হারবেন।’ মঙ্গলবারই তামিলনাড়ুতে গিয়ে বিজেপিকে মেরুকরণ ও বিভাজনের রাজনীতি নিয়ে বিঁধেছিলেন কেজরীবাল। বুধবার মমতাকে ফোন করার পর সুর আরও চড়িয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগের সুরেই তিনি দাবি করেন, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে কেন্দ্র। গত সপ্তাহেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের একজোট হওয়ার ঘটনা দিল্লির রাজনীতিতে তোলপাড় ফেলেছিল। সেই প্রেক্ষাপটে ভোট শুরুর আগের দিন মমতা-কেজরীবাল কথোপকথন বিরোধী জোটের অন্দরে বাড়তি গুরুত্ব পাচ্ছে। মোদী বিরোধিতায় সরব হয়ে কেজরীবাল বুঝিয়ে দিলেন, মমতাদিদির লড়াইয়ে তিনি পাশে আছেন। ফাইল ফটো।


লক্ষ্য গড় রক্ষা থেকে হারানো জমি পুনরুদ্ধার করা, উত্তর-দক্ষিণে ঝোড়ো প্রচারে নামছে মমতা অভিষেক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর