ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • নন্দীগ্রামে চমক বিজেপির! চন্দ্রনাথের মা-ই প্রার্থী, রেজিনগরে ভরসা কার উপর?

নন্দীগ্রামে চমক বিজেপির! চন্দ্রনাথের মা-ই প্রার্থী, রেজিনগরে ভরসা কার উপর?

নয়া জামানা:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে হাসিরানি রথকে এবং রেজিনগরে শেখরাভ সরকারকে। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্র-সহ রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে....

নন্দীগ্রামে চমক বিজেপির! চন্দ্রনাথের মা-ই প্রার্থী, রেজিনগরে ভরসা কার উপর?

নয়া জামানা:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে হাসিরানি রথকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে হাসিরানি রথকে এবং রেজিনগরে শেখরাভ সরকারকে। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্র-সহ রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ফল প্রকাশ হবে ৯ অক্টোবর।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের বিধায়ক পদ রেখে তিনি নন্দীগ্রাম ছেড়ে দেন, ফলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। একই কারণে ভোট হচ্ছে রেজিনগরেও। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা, দুই আসনেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে তিনি রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দেন।নন্দীগ্রামে হাসিরানি রথের নাম নিয়ে আগে থেকেই বিজেপির অন্দরে জল্পনা চলছিল, যার অবসান ঘটিয়ে তাঁকেই টিকিট দিল দল। তিনি বিজেপির প্রয়াত নেতা তথা শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। ২০২৬ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর গাড়ির মধ্যে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যার জেরে নন্দীগ্রামের রাজনীতিতে তাঁর পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছিল।রাজনীতিতে অবশ্য নতুন মুখ নন হাসিরানি রথ। তিনি নিজেই আগে জানিয়েছিলেন, ১৯৯৮ সাল থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি এবং দু’বার পঞ্চায়েত সদস্য ও তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুভেন্দু অধিকারীকে পরিবারের অভিভাবক বলেও আগে মন্তব্য করেছিলেন তিনি, যার পরই তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো হয়।মঙ্গলবার দুপুরে হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি রথের। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর