ব্রেকিং
[pj-news-ticker]

মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে:মুখ্যমন্ত্রী

নয়া জামানা:তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসএসসি নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্বচ্ছ নিয়োগ ও চাকরির দাবিতে দিনের পর দিন রাজপথে বসে থেকেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। শিক্ষক দিবসের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে রাজ্যের নতুন সরকারের আমলে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি....

মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে:মুখ্যমন্ত্রী

নয়া জামানা:তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসএসসি নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্বচ্ছ নিয়োগ ও চাকরির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসএসসি নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্বচ্ছ নিয়োগ ও চাকরির দাবিতে দিনের পর দিন রাজপথে বসে থেকেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। শিক্ষক দিবসের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে রাজ্যের নতুন সরকারের আমলে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিয়োগের ক্ষেত্রে একমাত্র বিচার্য বিষয় হবে মেধা ও পরীক্ষার ফল।তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। এরপরই তিনি জানান, রাজ্য সরকার শিক্ষক নিয়োগের দায়িত্ব রামকৃষ্ণ মিশনের তিনজন মহারাজের হাতে তুলে দিয়েছে, যাঁদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। এসএসসি-তে আইআইএম থেকেও একজনকে সদস্য করা হয়েছে বলে জানান তিনি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে এবং কোনও অন্যায় হবে না বলে আশ্বাস দেন তিনি। বিধানসভায় ওবিসি বিল সংশোধন করে অন্যায়ভাবে অন্তর্ভুক্তদের বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ৮ জুলাই সুপ্রিম কোর্ট খোলার পর মামলা থেকে সরকার এক্সিট নিয়েছে এবং নতুন এসএসসি গঠিত হয়েছে। মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, নিয়োগের তালিকা প্রকাশ্যে প্রকাশ করতে হবে বলেও তিনি নির্দেশ দেন।মৌখিক পরীক্ষায় ১৫ নম্বর বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, নিজের লোক ঢোকানোর জন্যই এত নম্বর রাখা হয়েছিল। মৌখিকে ৫ নম্বরের বেশি না রাখার পরামর্শ তিনি এসএসসিকে দিয়েছেন এবং সংরক্ষণ বিধি মেনে নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে জানান।শিক্ষক-শিক্ষিকাদের প্রশাসনিক কাজের বোঝা কমাতে শিক্ষাকর্মী, ল্যাবরেটরি কর্মী নিয়োগেরও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড়ে এক পড়ুয়ার এসএসকেএম যাওয়ার ঘটনা


মদ্যপ অবস্থায় ক্লাসরুমে প্রধান শিক্ষক! পাঠদান বন্ধের দাবিতে অভিভাবকমহল

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর