ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • ভোটের দিন ছুটি, পরদিনও মিলতে পারে! নন্দীগ্রাম-রেজিনগরের ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা

ভোটের দিন ছুটি, পরদিনও মিলতে পারে! নন্দীগ্রাম-রেজিনগরের ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা

নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন। এই উপলক্ষে ওই দুই কেন্দ্রে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের দিন রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা এলাকার সরকারি কার্যালয়, বিভিন্ন....

ভোটের দিন ছুটি, পরদিনও মিলতে পারে! নন্দীগ্রাম-রেজিনগরের ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা

নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন। এই উপলক্ষে ওই দুই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন। এই উপলক্ষে ওই দুই কেন্দ্রে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের দিন রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা এলাকার সরকারি কার্যালয়, বিভিন্ন সংস্থা, নিগম, বোর্ড, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা অনুযায়ী ছুটি বলবৎ থাকবে।ভোটগ্রহণ প্রক্রিয়া রাত পর্যন্ত চলার সম্ভাবনা থাকায় রিসেপশন সেন্টার থেকে ভোটকর্মীদের ছাড় পেতে দেরি হতে পারে, ফলে পরদিন অর্থাৎ ৭ অক্টোবর তাঁদের পক্ষে দপ্তরে হাজির হওয়া কঠিন হতে পারে। এই সমস্যার কথা মাথায় রেখে যোগ্য কর্মীদের জন্য ৭ তারিখও বিশেষ ছুটি মঞ্জুর করা যেতে পারে বলে জানিয়েছে অর্থ দপ্তর। যেসব সরকারি কার্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র, সেক্টর অফিস অথবা নির্বাচনী সরঞ্জাম বিতরণ-গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে সরঞ্জাম পাঠানোর দিন অর্থাৎ ৫ অক্টোবর স্থানীয়ভাবে ছুটি ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এছাড়া বিশ্বকর্মা পুজো উপলক্ষে ১৮ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে বলেও জানানো হয়েছে।উল্লেখ্য, ২০২৬-এর ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হওয়ায় তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে জয়ী হুমায়ুন কবীরও পরে রেজিনগর আসন ছেড়ে দেন। ফলে বর্তমানে এই দুই কেন্দ্র বিধায়কশূন্য, যার জেরে আগামী ৬ অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর