ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • বর্ষার শুরুতেই ভাঙন, প্রাণ সংশয়ে জর্জরিত জনজীবন

বর্ষার শুরুতেই ভাঙন, প্রাণ সংশয়ে জর্জরিত জনজীবন

নয়া জামানা, মালদা : বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মালদার রতুয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ফের ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে। শনিবার মহানন্দটোলা ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে যান রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচারিয়া এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। তাঁরা....

বর্ষার শুরুতেই ভাঙন, প্রাণ সংশয়ে জর্জরিত জনজীবন

নয়া জামানা, মালদা : বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মালদার রতুয়ার গঙ্গা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা : বর্ষা শুরু হতেই গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে। ফলে মালদার রতুয়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ফের ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে। শনিবার মহানন্দটোলা ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে যান রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচারিয়া এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দল। তাঁরা দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং নদীর জল আরও বাড়লে বা ভাঙন শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে গঙ্গার ভাঙনে মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবছর বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তাতে স্থায়ী সমাধান হচ্ছে না। তাই বোল্ডার দিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধের দাবি তুলেছেন এলাকাবাসী।মুলিরামটোলার বাসিন্দা সীমা সোরাফ বলেন, গঙ্গার জল ইতিমধ্যেই বাড়ছে। এভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যেই তাঁদের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমিরচাঁদটোলার ধনঞ্জয় মণ্ডল ও মুলিরামটোলার তপন ঘোষ জানান, অস্থায়ী নয়, স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হোক।রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচারিয়া জানান, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।


ওন্দায় ভোটের শুরুতেই অমরনাথের ভোটদান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর