ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ওন্দায় ভোটের শুরুতেই অমরনাথের ভোটদান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

ওন্দায় ভোটের শুরুতেই অমরনাথের ভোটদান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

রাখি গরাই, নয়া জামানা,ওন্দা: বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে সকাল হতেই শুরু হল ভোটগ্রহণ পর্ব, আর সেই সূচনাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। শুক্রবার সকাল সাতটা বাজতেই ভোট শুরু হয় রামসাগর উচ্চ বিদ্যালয়ের ২৫৫ নম্বর বুথে। ভোট শুরুর....

ওন্দায় ভোটের শুরুতেই অমরনাথের ভোটদান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী

রাখি গরাই, নয়া জামানা,ওন্দা: বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে সকাল হতেই শুরু হল ভোটগ্রহণ পর্ব, আর সেই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাখি গরাই, নয়া জামানা,ওন্দা: বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে সকাল হতেই শুরু হল ভোটগ্রহণ পর্ব, আর সেই সূচনাতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। শুক্রবার সকাল সাতটা বাজতেই ভোট শুরু হয় রামসাগর উচ্চ বিদ্যালয়ের ২৫৫ নম্বর বুথে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বুথে পৌঁছে ভোট দেন তিনি, যা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসাহের পরিবেশ।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ শাখা জানান, আজ সকাল থেকেই তিনি পুরো বিধানসভা এলাকা ঘুরে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখবেন। কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা নজরে রাখবেন বলেও তিনি উল্লেখ করেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে জানান।
এদিন তিনি নিজের জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী সুরে কথা বলেন। ২০২১ সালের নির্বাচনে জয়লাভের কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনেও তিনি আগের চেয়ে বেশি ব্যবধানে জিতবেন বলে আশা করছেন। তাঁর এই বক্তব্যে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যায়।
ভোটের শুরুতেই প্রার্থীর উপস্থিতি এবং সক্রিয় ভূমিকা সাধারণ ভোটারদের মধ্যেও প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, দিনভর ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়।


বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর প্রশাসন, প্রার্থীরা দিলেন নিজস্ব ভোট

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর