ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর প্রশাসন, প্রার্থীরা দিলেন নিজস্ব ভোট

বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর প্রশাসন, প্রার্থীরা দিলেন নিজস্ব ভোট

নয়া জামানা, বীরভূম: আজ, ২৩ শে এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় নির্বাচন। কমিশনের নির্দেশিকায় মোট ১৫২ টি বিধানসভায় ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।এইবার বীরভূম জেলা জুড়ে চলছে শান্তিপূর্ণভাবে নির্বাচন। বিধানসভার বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আছে....

বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর প্রশাসন, প্রার্থীরা দিলেন নিজস্ব ভোট

নয়া জামানা, বীরভূম: আজ, ২৩ শে এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় নির্বাচন। কমিশনের নির্দেশিকায় মোট ১৫২....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বীরভূম: আজ, ২৩ শে এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় নির্বাচন। কমিশনের নির্দেশিকায় মোট ১৫২ টি বিধানসভায় ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।এইবার বীরভূম জেলা জুড়ে চলছে শান্তিপূর্ণভাবে নির্বাচন।
বিধানসভার বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আছে এবং তারা যথেষ্ট ভাবে সাধারণ মানুষকে সাহায্য করছে। সাধারণ মানুষও সকাল সকাল গণতন্ত্রের এই উৎসবে নির্ভীক ভাবে যোগদান করতে আসছেন। সকলের হাতে ভোটার কার্ড আর মনে ভোট দানের উৎসাহ।গণতন্ত্রের এই উৎসবে মোটামুটি ভাবে বলা যায় সাঁইথিয়া বিধানসভায় আগের ভোটের থেকে এবার অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।নিজের ভোট দেওয়ার জন্য ভোটারদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রইলেন বীরভূমের রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। আজ রামপুরহাট বিধানসভার ১১৩ নম্বর বুথের ভোটার ধ্রুব সাহা। সকালে মা তারাকে পুজো দিয়ে সোজা চলে আসেন রামপুরহাট চামড়াগুদাম পাড়ার রামপুরহাট ২ এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির বুথে।নানুরের পাপুড়ি গ্রামে ভোটাধিকার প্রয়োগ করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ। অন্যদিকে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা এদিন সকাল সকাল নিজের ভোট নিজে দিলেন। সকাল ১০ টা অব্দি বীরভূম জুড়ে ভোট পড়লো ১৯ শতাংশ।


রাজ্যে অবাধ নির্বাচনের স্বার্থেই রদবদল, ‘একচ্ছত্র’ ক্ষমতার প্রশ্নে জবাব কমিশনের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর