নয়া জামানা, নদীয়া: এবার নদীয়ার বীরনগর পৌরসভায় রদবদল। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন পার্থ কুমার চট্টোপাধ্যায়, এছাড়াও ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন নীলা ঘোষ। বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে বীরনগর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ। তাহলে কি এই পৌরসভা পরিচালনা করতে পারে প্রশাসক, নাকি দ্রুত গঠন হবে পৌর বোর্ড?বলবে সময়। এ বিষয়ে বীরনগর পৌরসভার এক্সিকিউটিভ আধিকারিক সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, কি কারণে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনেই পদত্যাগ করলেন তা তাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু রাজ্যে পালাবদলের পর পর নদীয়ার একাধিক পৌরসভায় যে রদবদল এসেছে তারই আঁচ পরল এই পৌরসভায়। স্বাভাবিকভাবেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ শূন্য থাকায় প্রশাসকই এই পৌরসভার পরিচালনা করবেন, যার সম্ভবনা প্রবল। যদিও তাদের পক্ষ থেকে কোন আপত্তি নেই বলেই সাফ জানিয়ে দেন পৌরসভার বর্তমান পৌর মন্ডলী।
এসএসসি দুর্নীতি রুখতে বিশেষ পদক্ষেপ, বীরভূমের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জোন চেয়ারম্যান