সায়ন ভান্ডারী, নয়া জামানা, রামপুরহাট: বীরভূমের রামপুরহাট থানার আয়াস বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি দেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে রামপুরহাট থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় পল্টু (আনুমানিক বয়স ৩৪–৩৫ বছর) বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই রামপুরহাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামপুরহাটে ফুটপাত ব্যবসায়ীদের স্বস্তি! দুর্গাপুজো পর্যন্ত উচ্ছেদ নয়, আশ্বাস মুখ্যমন্ত্রীর