ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • রথযাত্রায় রাজ্য সরকারের উপহার, পশ্চিম বর্ধমানের ৪ কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান

রথযাত্রায় রাজ্য সরকারের উপহার, পশ্চিম বর্ধমানের ৪ কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান

সীতারাম মুখার্জি, নয়া জামানা, বর্ধমান: রথযাত্রা উৎসবকে আরও সুন্দর ও নিরাপদ করতে পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে....

রথযাত্রায় রাজ্য সরকারের উপহার, পশ্চিম বর্ধমানের ৪ কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান

সীতারাম মুখার্জি, নয়া জামানা, বর্ধমান: রথযাত্রা উৎসবকে আরও সুন্দর ও নিরাপদ করতে পশ্চিম বর্ধমান জেলার চারটি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সীতারাম মুখার্জি, নয়া জামানা, বর্ধমান: রথযাত্রা উৎসবকে আরও সুন্দর ও নিরাপদ করতে পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এই জেলার কমিটিগুলিকেও এই অনুদান দেওয়া হয়।

এই উপলক্ষে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক এস পোন্নাবলাম এবং পুলিশ কমিশনার ড. প্রণব কুমার সহ প্রশাসনের আধিকারিক ও কমিটির প্রতিনিধিরা।

জেলাশাসক এস পোন্নাবলাম জানান, সরকারি নির্দেশিকা মেনে ভিড় সামলাতে প্রতিটি রথযাত্রা কমিটির এলাকায় একটি করে হেল্প ডেস্ক তৈরি করা হবে। এই হেল্প ডেস্কগুলিতে প্রশাসনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি থাকবে পানীয় জল, প্রাথমিক চিকিৎসার কিট ও প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ, যাতে সাধারণ মানুষ জরুরি ভিত্তিতে দ্রুত পরিষেবা পান। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পরিবেশ সচেতনতার বার্তা মেনে উৎসব প্রাঙ্গণে গাছ বিতরণেরও বিশেষ ব্যবস্থা থাকছে। জেলাশাসক আরও জানান, অনুদানের জন্য আসা আরও কিছু আবেদন বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। যাচাই পর্ব শেষ হলেই সেগুলিও রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। প্রশাসনের মূল লক্ষ্যই হলো রথযাত্রাকে সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।


আমেরিকার পর এবার পশ্চিম এশিয়া! আরও ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে নয়া দিল্লি

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর