ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের সরঞ্জাম নিয়ে চম্পট দুষ্কৃতীরা

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের সরঞ্জাম নিয়ে চম্পট দুষ্কৃতীরা

সুবল গোপ,নয়া জামানা, চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শীতলা গাঁও প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়েছে।বিদ্যালয়ের সামগ্রী চুরির ঘটনায় বন্ধ মিড-ডে মিল!শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক স্কুলের গেটের তালা ভাঙা ও হ্যাজবোল্ট....

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের সরঞ্জাম নিয়ে চম্পট দুষ্কৃতীরা

সুবল গোপ,নয়া জামানা, চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শীতলা গাঁও প্রাথমিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুবল গোপ,নয়া জামানা, চোপড়া: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শীতলা গাঁও প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়েছে।বিদ্যালয়ের সামগ্রী চুরির ঘটনায় বন্ধ মিড-ডে মিল!শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক স্কুলের গেটের তালা ভাঙা ও হ্যাজবোল্ট কাটা অবস্থায় দেখতে পান। এরপর বিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখা যায়, মিড-ডে মিলের জন্য রাখা রান্নার গ্যাস সিলিন্ডার, উনুন, এক বস্তা চালসহ রান্নার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, শুক্রবার স্কুল ছুটি হওয়ার পর তিনি বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ১০টা নাগাদ বিদ্যালয়ে এসে এই চুরির ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি চোপড়া থানায় জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধান শিক্ষক জানান,থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি বিষয়টি শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে। চুরির জেরে শনিবার বিদ্যালয়ে মিড-ডে মিল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। ফলে পড়ুয়াদের খাবার পরিবেশন করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এর আগে এই স্কুলে কখনও এমন চুরির ঘটনা ঘটেনি। শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে ধিক্কার জানিয়েছেন এলাকার মানুষ।তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।


ভোটার শিশুরাই ! পর্ষদের নির্দেশ মেনে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভোট গ্রহণ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর