নয়া জামানা,নয়া দিল্লি:তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের অবসান ঘটিয়ে দুই শিবিরের জন্য পৃথক নাম ও প্রতীক ঘোষণা করল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে তাদের প্রতীক ফুটবল খেলোয়াড়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস এবং প্রতীক খাম।বৃহস্পতিবার কমিশনের সিদ্ধান্তের পরই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব পাঠায় মমতা শিবির।সূত্রের খবর, তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছিল,মতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা এবং তৃণমূল মমতা কংগ্রেস। শেষ পর্যন্ত প্রথম নামটিতেই অনুমোদন দিয়েছে কমিশন।দুই শিবিরের তরফেই তৃণমূল কংগ্রেস নামটির রাজনৈতিক পরিচিতি ও দীর্ঘদিনের লিগ্যাসির কথা কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল। তবে আসন্ন উপনির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই।এদিকে মমতা শিবিরের ফুটবল খেলোয়াড় প্রতীক বেছে নেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে খেলা হবে স্লোগানের প্রসঙ্গও উঠে এসেছে। যদিও এটি রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আলোচিত হয়েছে, কমিশনের সিদ্ধান্তে এমন কোনও কারণ উল্লেখ করা হয়নি।তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁরা যে প্রস্তাব দিয়েছিলেন, তার সবগুলি বিবেচনা করা হয়নি এবং কমিশনের নির্দেশ সাময়িক।