ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • বচসা থামাতে গিয়ে জখম দুই বিজেপি নেতা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বচসা থামাতে গিয়ে জখম দুই বিজেপি নেতা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নয়া জামানা:খাস কলকাতার বাঘাযতীনে গভীর রাতে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ঘটে এই ঘটনা। ইটের আঘাতে জখম হন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহা এবং সংগঠনের সাধারণ সম্পাদক।বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির দাবি অনুযায়ী, ওই....

বচসা থামাতে গিয়ে জখম দুই বিজেপি নেতা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নয়া জামানা:খাস কলকাতার বাঘাযতীনে গভীর রাতে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ঘটে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:খাস কলকাতার বাঘাযতীনে গভীর রাতে আক্রান্ত হলেন দুই বিজেপি নেতা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ঘটে এই ঘটনা। ইটের আঘাতে জখম হন বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহা এবং সংগঠনের সাধারণ সম্পাদক।বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির দাবি অনুযায়ী, ওই রাতে তিনি রাস্তায় বেরিয়ে দেখেন এক যুগল বচসায় জড়িয়েছেন। তাঁদের সেখান থেকে সরে যেতে বলামাত্র আধলা ইট দিয়ে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ইটের আঘাতে তাঁর মুখ ফেটে যায়। ঘটনার পর তিনি সহকর্মীদের খবর দেন। খবর পেয়ে আরও বিজেপি কর্মী ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। এই সংঘর্ষে মাথা ও চোখে আঘাত পান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও। আহত দুই নেতাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।বিজেপির অভিযোগ, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, জোর করে তাদের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে এই ঘটনায়।অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, ওই এলাকায় প্রায়ই সমাজবিরোধীদের আনাগোনা এবং নেশার আসর বসে, সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত বলে তাঁদের ধারণা। ঘটনার পর ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।


ভোটকেন্দ্রে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পটাশপুরে গরমে প্রাণ গেল ভোটারের

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর