ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ভোটকেন্দ্রে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পটাশপুরে গরমে প্রাণ গেল ভোটারের

ভোটকেন্দ্রে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পটাশপুরে গরমে প্রাণ গেল ভোটারের

নয়া জামানা , পটাশপুর: ভোট দিতে গিয়ে হঠাৎই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মৃতের নাম নৃপেন্দ্র দাস (৫৮)। তিনি পটাশপুর এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার সকালেই ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। নির্ধারিত বুথ, ২৩৪ নম্বর বুথ....

ভোটকেন্দ্রে গিয়ে মর্মান্তিক মৃত্যু, পটাশপুরে গরমে প্রাণ গেল ভোটারের

নয়া জামানা , পটাশপুর: ভোট দিতে গিয়ে হঠাৎই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মৃতের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা , পটাশপুর: ভোট দিতে গিয়ে হঠাৎই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। মৃতের নাম নৃপেন্দ্র দাস (৫৮)। তিনি পটাশপুর এলাকার বাসিন্দা ছিলেন। শুক্রবার সকালেই ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। নির্ধারিত বুথ, ২৩৪ নম্বর বুথ বামনবার জুনিয়র হাই স্কুলে পৌঁছে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই অসুস্থ বোধ করেন নৃপেন্দ্রবাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত ভোটকর্মী ও স্থানীয়রা তাঁকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গরম ও শারীরিক অসুস্থতার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ভেঙে পড়েন। স্থানীয় প্রশাসন পুরো ঘটনার খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, চলতি নির্বাচনে তীব্র গরমের মধ্যেই ভোটগ্রহণ চলছে। ফলে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত জল পান করা, মাথায় ছাতা বা কাপড় ব্যবহার করা এবং শরীর খারাপ লাগলে দ্রুত চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে।


নাম বাদ গেলে বাড়িতে হামলার আতঙ্ক ,মুর্শিদাবাদে মৃত্যু মহিলা বিএলও-র, চাঞ্চল্যকর অভিযোগ ছেলের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর