নয়া জামানা:আগামী কয়েক সপ্তাহ ভারতীয় ফুটবলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে শুরু হতে যাচ্ছে আইএসএল ২০২৬-২৭ মরসুম, অন্যদিকে ফিফা প্রীতি ম্যাচে ভারতের মাটিতে খেলতে আসছে ব্রাজিল, উরুগুয়ে ও পানামা। এই তিন বিশ্বকাপ-খেলা দলের বিরুদ্ধে লড়াই ভারতীয় ফুটবলের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।এরই মধ্যে দুটি বড় খবর সামনে এসেছে। প্রথমত, উরুগুয়ে দল তাদের আসন্ন ম্যাচগুলির জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ভারতের বিরুদ্ধে উরুগুয়ের ম্যাচ ৬ অক্টোবর। এ ছাড়া একই আন্তর্জাতিক উইন্ডোয় জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও খেলবে তারা। এই তিন ম্যাচের জন্য কোচ দিয়েগো ফোরলান ঘোষণা করেছেন ৪৬ সদস্যের বিশাল দল। ২০১০ বিশ্বকাপের সেরা ফুটবলার ফোরলান নিজে একসময় মুম্বই সিটি এফসির হয়ে আইএসএলেও খেলেছেন, আর বিশ্বকাপের পরই দায়িত্ব নিয়ে প্রায় এক দশক পর তিনি ফিরছেন ভারতে। দলে আছেন রিয়াল মাদ্রিদের ফেডেরিকো ভালভার্দে, সৌদি ক্লাব দিরিয়াহর ডারউইন নুনেজ এবং লিভারপুলের রোনাল্ড আরায়ুহো। বেশিরভাগ ফুটবলারই সদ্যসমাপ্ত বিশ্বকাপে খেলেছেন।দ্বিতীয়টি হল ,পানামা ম্যাচের দিন বদল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৬ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচের পরের দিনই একই মাঠে ম্যারাথন আয়োজিত হওয়ায় কর্ণাটক ফুটবল ফেডারেশন ম্যাচটি এগিয়ে এনে ২৫ সেপ্টেম্বর করেছে।৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। এই তিন ম্যাচের জন্য আগেই ২৬ জনের দল ঘোষণা করেছে ভারত।
‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে’বঙ্গ সফরের আগে অতীত স্মরণ মোদির