ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • রাজঘাটে তৈরি হবে মনমোহনের স্মৃতিসৌধ মিলল আর্ট কাউন্সিলের ছাড়পত্র

রাজঘাটে তৈরি হবে মনমোহনের স্মৃতিসৌধ মিলল আর্ট কাউন্সিলের ছাড়পত্র

নয়া জামানা:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি হতে চলেছে দিল্লির রাজঘাট এলাকায়। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ভারত সরকারের কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর বা সিপিডব্লিউডি। সম্প্রতি এই সংক্রান্ত সরকারি প্রস্তাবে সায় দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল।২০২৪ সালের ২৬ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন....

রাজঘাটে তৈরি হবে মনমোহনের স্মৃতিসৌধ মিলল আর্ট কাউন্সিলের ছাড়পত্র

নয়া জামানা:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি হতে চলেছে দিল্লির রাজঘাট এলাকায়। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি হতে চলেছে দিল্লির রাজঘাট এলাকায়। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ভারত সরকারের কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর বা সিপিডব্লিউডি। সম্প্রতি এই সংক্রান্ত সরকারি প্রস্তাবে সায় দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল।২০২৪ সালের ২৬ ডিসেম্বর প্রয়াত হন মনমোহন সিং। তিনি দু’বার ভারতের প্রধানমন্ত্রী এবং দীর্ঘ সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পেশাদার রাজনীতিক না হয়েও অর্থনীতির অধ্যাপক হিসেবে পরিচিত মনমোহন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।দিল্লির আর্ট কাউন্সিল সিপিডব্লিউডিকে জানিয়েছে, স্মৃতিসৌধ নির্মাণে কয়েকটি বিশেষ দিক অবশ্যই মেনে চলতে হবে। রাজঘাট এলাকায় অবস্থিত অন্যান্য স্মৃতিসৌধের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্মাণ করতে হবে এবং এলাকার সঙ্গে সামঞ্জস্যহীন কোনও নির্মাণশৈলী গ্রহণ করা যাবে না। পাশাপাশি বরাদ্দ জমির সব গাছ সংরক্ষণ করেই কাজ সম্পন্ন করতে হবে। নির্মাণসামগ্রীও নির্দিষ্ট করে দিয়েছে আর্ট কাউন্সিল।২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তিনিই এখনও পর্যন্ত ভারতের একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী। শিখ ধর্মাবলম্বী মনমোহন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী হওয়ার আগে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।অর্থমন্ত্রী হিসেবে তাঁর সবচেয়ে বড় অবদান ভারতে মুক্ত অর্থনীতির সূচনা। ১৯৯১ সালের ২৪ জুলাই প্রথম বাজেট ভাষণে তিনি উদারীকরণ, বিলগ্নীকরণ ও বিশ্বায়নের ভিত্তিতে নতুন অর্থনৈতিক পরিকল্পনা পেশ করেন, যা অনেকের কাছে ভারতের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তথ্য জানার অধিকার আইন, শিক্ষার অধিকার আইন ও খাদ্য সুরক্ষা আইনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।


দোলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জাদু : ভেষজ আবিরে রাঙবে এবার হোলি!

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর