ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • বিশ্বকাপের দল থেকে বাদ মুখ খুলে অভিমান রায়নার

বিশ্বকাপের দল থেকে বাদ মুখ খুলে অভিমান রায়নার

নয়া জামানা:২০২০ সালের স্বাধীনতা দিবসের দিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন সুরেশ রায়না। একই দিনে অবসর নেন মহেন্দ্র সিং ধোনিও, ফলে রায়নার অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে তারও প্রায় দুই বছর আগে, ২০১৮ সালে জাতীয় দল থেকে....

বিশ্বকাপের দল থেকে বাদ মুখ খুলে অভিমান রায়নার

নয়া জামানা:২০২০ সালের স্বাধীনতা দিবসের দিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন সুরেশ রায়না। একই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:২০২০ সালের স্বাধীনতা দিবসের দিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন সুরেশ রায়না। একই দিনে অবসর নেন মহেন্দ্র সিং ধোনিও, ফলে রায়নার অবসর নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে তারও প্রায় দুই বছর আগে, ২০১৮ সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। কেন বাদ পড়েছিলেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। সম্প্রতি আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।রায়না জানান, প্রতিটি অধিনায়কের নিজস্ব পছন্দের দল থাকে, আর নতুন অধিনায়ক এলে দলে পরিবর্তন স্বাভাবিক। তিনি ও যুবরাজ সিং প্রথমে ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হলেও পরে তা উত্তীর্ণ হন এবং ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স দেখান। সে সময় কোচ ছিলেন অনিল কুম্বলে। তাঁর সঙ্গে আলোচনা করেও কোনও স্পষ্ট সমাধান পাননি রায়না। তিনি জানান, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন এবং কুম্বলের কাছ থেকে মানসিকতা নিয়ে পরামর্শও পেয়েছিলেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপের দল গঠনের সময় অধিনায়ক নিজের পছন্দ অনুযায়ী দল বেছে নেন, যেখানে রায়না ও যুবরাজের অভিজ্ঞতা কাজে লাগানো হয়নি বলে মনে করেন তিনি।রায়নার মতে, নির্বাচকদের আরও স্পষ্টভাবে কারণ জানানো উচিত ছিল। তিনি বলেন, নিজের পক্ষ থেকে যথাসাধ্য পরিশ্রম করেছেন, তবু বাদ দেওয়ার জন্য যেন অজুহাত খোঁজা হচ্ছিল।


বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিতে স্পেন

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর