ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • আইনি বিয়ে হয়নি? তবু ৪৯৮এ-তে মামলা চলতে পারে গুরুত্বপূর্ণ রায় হাই কোর্টের

আইনি বিয়ে হয়নি? তবু ৪৯৮এ-তে মামলা চলতে পারে গুরুত্বপূর্ণ রায় হাই কোর্টের

নয়া জামানা:এত দিন পর্যন্ত আইনতভাবে বিয়ে সম্পন্ন হলে তবেই বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতার মামলা রুজু করা যেত। তবে সম্প্রতি এক মামলার রায়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি উদয়কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, ৪৯৮এ ধারা প্রয়োগের জন্য ত্রুটিহীন বা....

আইনি বিয়ে হয়নি? তবু ৪৯৮এ-তে মামলা চলতে পারে গুরুত্বপূর্ণ রায় হাই কোর্টের

নয়া জামানা:এত দিন পর্যন্ত আইনতভাবে বিয়ে সম্পন্ন হলে তবেই বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:এত দিন পর্যন্ত আইনতভাবে বিয়ে সম্পন্ন হলে তবেই বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতার মামলা রুজু করা যেত। তবে সম্প্রতি এক মামলার রায়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি উদয়কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, ৪৯৮এ ধারা প্রয়োগের জন্য ত্রুটিহীন বা আইনগতভাবে বিধিসম্মত বিয়ে থাকা বাধ্যতামূলক নয়। প্রাথমিক তথ্যপ্রমাণে যদি বিয়ের মতো ঘরোয়া সম্পর্ক এবং নিষ্ঠুরতার ইঙ্গিত পাওয়া যায়, তা হলেই এই ধারায় মামলা চলবে।বিবাহিত মহিলাদের সুরক্ষার্থে ১৯৮৩ সালে ৪৯৮এ ধারাটি আইপিসিতে যুক্ত করা হয়। স্বামী বা তাঁর পরিবারের কেউ স্ত্রীর উপর শারীরিক বা মানসিক নির্যাতন চালালে তা এই ধারায় শাস্তিযোগ্য। ধারাটির অপব্যবহার রুখতে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই স্বামী বা তাঁর আত্মীয়দের গ্রেফতার করা যাবে না,পুলিশকে আগে তদন্ত ও সত্যতা যাচাই করতে হবে।
সাম্প্রতিক মামলাটি দায়ের করেন এস কে আজহারউদ্দিন ওরফে আকাশ, যাঁর বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ তুলেছেন কোয়েল বেগম ওরফে জয়া রায়। জয়ার অভিযোগ, ২০১৯ সালে পরিচয়ের পর আকাশ নিজেকে অবিবাহিত ও অনাথ বলে পরিচয় দিয়ে তাঁকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ের সম্পর্কে জড়ান, পরে নির্যাতন ও তোলাবাজি চালান।নিম্ন আদালতের মামলা খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টে যান আকাশ। কিন্তু আদালত জানায়, শুধু বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ফৌজদারি প্রক্রিয়া বন্ধ করা যায় না। ফলে নিম্ন আদালতে মামলা চলবে বলে জানিয়েছে হাই কোর্ট।


সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের! দিল্লি কাঁপানোর হুমকি লস্কর নেতার

 

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর