ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • সাংগঠনিক পদ হারালেন ইসকনের রাধারমণ দাস, মুখ খোলায় কোপ দাবি ভক্তের

সাংগঠনিক পদ হারালেন ইসকনের রাধারমণ দাস, মুখ খোলায় কোপ দাবি ভক্তের

মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা: সহ-সভাপতির পদ-সহ ইসকনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাধারমণ দাসকে। সোমবার নিজেই সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে ইসকনের পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি....

সাংগঠনিক পদ হারালেন ইসকনের রাধারমণ দাস, মুখ খোলায় কোপ দাবি ভক্তের

মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা: সহ-সভাপতির পদ-সহ ইসকনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মুসাম্মদ আমরিন সুলতানা, নয়া জামানা, কলকাতা: সহ-সভাপতির পদ-সহ ইসকনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাধারমণ দাসকে। সোমবার নিজেই সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে ইসকনের পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিজের পোস্টে রাধারমণ দাস উল্লেখ করেন, তাঁকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি ভবিষ্যতে ইসকনের প্রতিনিধি হিসেবে কোনও গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ বা জনসমক্ষে কোনও বক্তব্য না রাখেন। সংস্থার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি সমস্ত নির্দেশ মেনে চলার কথা বলেছেন। তবে এই শাস্তির কারণ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন রাধারমণ। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলা, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া এবং চিন্ময়কৃষ্ণ প্রভুর সমর্থনে লাগাতার বক্তব্য রাখার কারণেই তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

অন্যদিকে, ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে যে রাধারমণ দাসকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে তাঁকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় সংগঠনের নীতি অনুযায়ী এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসকন এটিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত বলে অভিহিত করলেও, ঘটনাটি নিয়ে ইতিমধেই বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর