ব্রেকিং
  • Home /
  • Uncategorized /
  • শিলিগুড়িতে মমতা-ঝড়! জনসমুদ্রে ভেসে গেল শৈলরানীর প্রানকেন্দ্র

শিলিগুড়িতে মমতা-ঝড়! জনসমুদ্রে ভেসে গেল শৈলরানীর প্রানকেন্দ্র

বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রোড শো ঘিরে মঙ্গলবার কার্যত জনসমুদ্রে পরিণত হল শহর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে আয়োজিত এই বিশাল কর্মসূচিকে ঘিরে সকাল....

শিলিগুড়িতে মমতা-ঝড়! জনসমুদ্রে ভেসে গেল শৈলরানীর প্রানকেন্দ্র

বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রোড শো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


বাপ্পা রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর রোড শো ঘিরে মঙ্গলবার কার্যত জনসমুদ্রে পরিণত হল শহর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব-এর সমর্থনে আয়োজিত এই বিশাল কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। দুপুর গড়াতেই হিল কার্ট রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে উপচে পড়ে মানুষের ঢল।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। রোদ-গরম উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার আশায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকেন হাজার হাজার মানুষ। রোড শো চলাকালীন খোলা গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা—’দিদি দিদি’ ধ্বনি ও তৃণমূলের স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
এই কর্মসূচিতে প্রার্থী গৌতম দেবও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থেকে সমর্থকদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। রোড শো জুড়ে দলীয় নেতৃত্বের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে দেখা যায় স্থানীয় নেতা-কর্মীদেরও। ঢাকের তালে নাচ, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর স্লোগানের গর্জনে গোটা রোড শো কার্যত উৎসবের চেহারা নেয়। বহু জায়গায় সাধারণ মানুষ নিজেরাই ফুল ছিটিয়ে ও হাত নেড়ে নেত্রীকে স্বাগত জানান।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটসাঁট। প্রশাসন ও পুলিশের তৎপরতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই বিশাল কর্মসূচি।
নির্বাচনের মুখে এই রোড শো ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিপুল জনসমাগমকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তির স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, শিলিগুড়িতে এই ছবি বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য করবে। ভোটের ফলাফলে এই কর্মসূচির প্রভাব কতটা পড়বে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আপাতত মমতার রোড শো শিলিগুড়ির নির্বাচনী লড়াইয়ে নতুন উত্তাপ যোগ করল—এ কথা মানছেন প্রায় সকলেই।


অভিষেকের রোড শো-তে জনসমুদ্র, আবেগে ভাসলেন মালদাবাসী!

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর