• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের, বালুরঘাটবাসী জানে ডবল ইঞ্জিনের বাস্তবতা

সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের, বালুরঘাটবাসী জানে ডবল ইঞ্জিনের বাস্তবতা

নয়া জামানা ডেস্ক : ‘ডবল ইঞ্জিন’ সরকারের দৌড় বালুরঘাটের মানুষ হাড়ে হাড়ে চেনেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের প্রচারসভা থেকে এভাবেই স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে আয়োজিত সভায়....

সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের, বালুরঘাটবাসী জানে ডবল ইঞ্জিনের বাস্তবতা

নয়া জামানা ডেস্ক : ‘ডবল ইঞ্জিন’ সরকারের দৌড় বালুরঘাটের মানুষ হাড়ে হাড়ে চেনেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ‘ডবল ইঞ্জিন’ সরকারের দৌড় বালুরঘাটের মানুষ হাড়ে হাড়ে চেনেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের প্রচারসভা থেকে এভাবেই স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে আয়োজিত সভায় অভিষেক সাফ জানান, গত সাত বছরে এলাকার উন্নয়নের জন্য কানাকড়িও আনতে পারেননি বিজেপি সাংসদ। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘তারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, কিন্তু এই ডবল ইঞ্জিনের বাস্তবতা বালুরঘাটের মানুষের সবচেয়ে ভাল জানা রয়েছে।’ তাঁর দাবি, দীর্ঘদিনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা জাতীয় সড়ক সম্প্রসারণের দাবি সংসদে তোলেননি সুকান্ত। অভিষেকের তোপ, ‘এই কারণেই আমরা তাদের বাংলা বিরোধী, দিল্লির চাকর বলি।’ পালটা নিজের কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানান, বিজেপি শাসিত কোনো রাজ্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প চালিয়ে দেখাক। এদিন বিজেপিকে মুদ্রাস্ফীতি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তুলোধোনা করেন তিনি। উত্তরপ্রদেশ-বিহার থেকে ভোটার এনে বাংলার সংস্কৃতি নষ্ট করার অভিযোগও তোলেন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক প্রতিশ্রুতি দেন, ‘বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ জিতলে আমরা স্থানীয় হাসপাতালটিকে মেডিক্যাল কলেজে উন্নীত করার বিষয়ে অগ্রাধিকার দেব।’ পাশাপাশি চতুর্থবার ক্ষমতায় ফিরলে জেলায় দুটি হিমঘর তৈরির আশ্বাসও দেন তিনি। দিল্লির বঞ্চনা আর রাজ্যের উন্নয়নের লড়াইয়ে বালুরঘাটই শেষ কথা বলবে বলে দাবি জোড়াফুল শিবিরের।


নন্দীগ্রামে পুজো মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা, তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর