ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • আভা আইডি নয়া ঝঞ্ঝাট, বাঁকুড়া মেডিক্যালে টিকিটের দীর্ঘ লাইন

আভা আইডি নয়া ঝঞ্ঝাট, বাঁকুড়া মেডিক্যালে টিকিটের দীর্ঘ লাইন

রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: চিকিৎসার প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ‘আভা’ আইডি তৈরি বাধ্যতামূলক হতেই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আউটডোরের টিকিট কাউন্টারে প্রতিটি রোগীর তথ্য নথিভুক্ত করে আভা আইডি তৈরি করতে গিয়ে স্বাভাবিকের চেয়ে....

আভা আইডি নয়া ঝঞ্ঝাট, বাঁকুড়া মেডিক্যালে টিকিটের দীর্ঘ লাইন

রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: চিকিৎসার প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ‘আভা’ আইডি তৈরি বাধ্যতামূলক হতেই চরম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: চিকিৎসার প্রয়োজনে আধার কার্ডের মাধ্যমে ‘আভা’ আইডি তৈরি বাধ্যতামূলক হতেই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আউটডোরের টিকিট কাউন্টারে প্রতিটি রোগীর তথ্য নথিভুক্ত করে আভা আইডি তৈরি করতে গিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র কর্মী সংকট। অনুমোদন অনুযায়ী পর্যাপ্ত কর্মী না থাকায় সবকটি কাউন্টার চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন ভোর থেকেই টিকিটের দীর্ঘ লাইন হাসপাতাল চত্বর ছাড়িয়ে গিয়ে ঠেকছে সংলগ্ন মূল রাস্তায়।

খোলা আকাশের নিচে রোদ, ঝড় ও বৃষ্টি মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। যেখানে সাধারণ পরিস্থিতিতে কয়েক মিনিটে টিকিট পাওয়া যেত, সেখানে এখন একেকটি টিকিটের জন্য রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিন ঘণ্টা। এর জেরে অনেক দূর থেকে আসা আশঙ্কাজনক রোগী নির্দিষ্ট সময়ে চিকিৎসকের ঘরে পৌঁছাতেই পারছেন না, ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবা।

হাসপাতাল কর্তৃপক্ষ কর্মীসংকটের কথা স্বীকার করলেও দ্রুত কোনো স্থায়ী সমাধান মেলে নি। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে কর্মীরাও হিমশিম খাচ্ছেন। সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের মধ্যে। তাঁদের মতে, প্রযুক্তিভিত্তিক পরিষেবা চালুর উদ্যোগ ভালো হলেও পর্যাপ্ত পরিকাঠামো ও কর্মী নিয়োগ না করে এটি চাপিয়ে দেওয়াতেই এই বিপর্যয়। রোগীদের এই অন্তহীন কষ্ট লাঘবে অবিলম্বে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি ও বিকল্প দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন সকলে, অন্যথায় আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


ট্রাইব্যুনালে নাম তুলতে রাতভর লাইন, চরম ভোগান্তিতে হাজারও ভোটার

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর