ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • খেলো ইন্ডিয়ায় জোর মোদির উলুবেড়িয়া কলেজে বিশেষ কর্মসূচি

খেলো ইন্ডিয়ায় জোর মোদির উলুবেড়িয়া কলেজে বিশেষ কর্মসূচি

নয়া জামানা:কমনওয়েলথ গেমসে ৩৯টি পদক জিতে এবার ভারতের লক্ষ্য অলিম্পিক। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের অন্যতম দাবিদারও ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের ক্রীড়াক্ষেত্রে তৃণমূল স্তর থেকে পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের উপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র....

খেলো ইন্ডিয়ায় জোর মোদির উলুবেড়িয়া কলেজে বিশেষ কর্মসূচি

নয়া জামানা:কমনওয়েলথ গেমসে ৩৯টি পদক জিতে এবার ভারতের লক্ষ্য অলিম্পিক। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের অন্যতম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:কমনওয়েলথ গেমসে ৩৯টি পদক জিতে এবার ভারতের লক্ষ্য অলিম্পিক। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের অন্যতম দাবিদারও ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের ক্রীড়াক্ষেত্রে তৃণমূল স্তর থেকে পরিকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের উপর জোর দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার, ২৭ আগস্ট দেশজুড়ে আয়োজিত হচ্ছে খেলো ইন্ডিয়া যুবা কানেক্ট কর্মসূচি, যার আওতায় বিশেষ অনুষ্ঠান হবে হাওড়ার উলুবেড়িয়া কলেজেও।

দেশের ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভাদের খুঁজে বার করা এবং অ্যাথলিট, যুবসমাজ ও ক্রীড়া পরিকাঠামোর মধ্যে অভিন্ন মঞ্চ তৈরিই এই কর্মসূচির লক্ষ্য। দেশের ১৬০০-রও বেশি জায়গায় এই কর্মসূচিতে ৮ লক্ষেরও বেশি যুব অংশগ্রহণকারীকে ভার্চুয়ালি সম্বোধন করবেন প্রধানমন্ত্রী। মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ অ্যাথলিটরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের সমস্যা ও পরিকল্পনার কথা তুলে ধরতে পারবেন। আলোচনা হবে গত ১২ বছরে দেশের ক্রীড়া পরিকাঠামোর অগ্রগতি নিয়েও।প্রতিটি জেলার দু’টি কলেজকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষা লিপিকা মণ্ডল। আগের এক অনুষ্ঠানে কলেজের ১২০০-র বেশি পড়ুয়া অংশ নিয়েছিলেন, এবারও পড়ুয়াদের উৎসাহ যথেষ্ট বলে জানান তিনি।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর