ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • এ বার ক্রিকেটের মানচিত্রে আন্দামান, বিসিসিআইয়ের সভায় সদস্যপদ নিয়ে আলোচনা

এ বার ক্রিকেটের মানচিত্রে আন্দামান, বিসিসিআইয়ের সভায় সদস্যপদ নিয়ে আলোচনা

নয়া জামানা:ভারতীয় ক্রিকেটের মানচিত্রে এবার যুক্ত হতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা। সেখানেই কেন্দ্রশাসিত অঞ্চলটির ক্রিকেট সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্দামান অ্যান্ড নিকোবর-কে অ্যাসোসিয়েট সদস্যপদ দেওয়ার প্রস্তাব নিয়ে....

এ বার ক্রিকেটের মানচিত্রে আন্দামান, বিসিসিআইয়ের সভায় সদস্যপদ নিয়ে আলোচনা

নয়া জামানা:ভারতীয় ক্রিকেটের মানচিত্রে এবার যুক্ত হতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ভারতীয় ক্রিকেটের মানচিত্রে এবার যুক্ত হতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা। সেখানেই কেন্দ্রশাসিত অঞ্চলটির ক্রিকেট সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্দামান অ্যান্ড নিকোবর-কে অ্যাসোসিয়েট সদস্যপদ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হবে।বর্তমানে ওই অঞ্চলে ক্রিকেটের প্রসার ও প্রচারের দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট আঞ্চলিক সংস্থা। তবে এখনও তারা বিসিসিআইয়ের আওতাভুক্ত নয়। প্রায় ৮০০টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত এই দুর্গম অঞ্চলে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে এবার বোর্ডের আনুষ্ঠানিক উদ্যোগ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সদস্য সংস্থাগুলির কাছে প্রস্তাবটি নিয়ে মতামত চাওয়া হয়েছে।অ্যাসোসিয়েট সদস্যপদ অনুমোদিত হলে আন্দামানে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজনের পাশাপাশি পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা উন্নয়নে জোর দেবে বিসিসিআই। তবে এখনই ঘরোয়া ক্রিকেটের মূল প্রতিযোগিতায় তাদের অন্তর্ভুক্ত করা হবে না। ধাপে ধাপে ক্রিকেটারদের প্রস্তুত করে পরে মূলস্রোতের প্রতিযোগিতায় আনার পরিকল্পনা রয়েছে।এছাড়াও সভায় আইসিসিতে বিসিসিআইয়ের নতুন প্রতিনিধি নিয়োগ এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলে দুজন সাধারণ সদস্য প্রতিনিধি নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত হবে। একজন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিকেও গভর্নিং কাউন্সিলে নেওয়া হবে।


দুই-তৃতীয়াংশ পাকা, অঙ্ক কষছে কালীঘাট

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর