ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • Uncategorized /
  • ফালাকাটায় নেতাজির মূর্তি স্থাপনের দাবিতে পৌরসভার দুয়ারে বাম ছাত্র-যুবরা

ফালাকাটায় নেতাজির মূর্তি স্থাপনের দাবিতে পৌরসভার দুয়ারে বাম ছাত্র-যুবরা

সুকমল ঘোষ, নয়া জামানা, ফালাকাটা: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার শহরতলি এলাকায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের দাবিতে সরব হল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। শুক্রবার ফালাকাটা পৌর কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে যৌথভাবে একটি স্মারকলিপি প্রদান করে স্টুডেন্টস....

ফালাকাটায় নেতাজির মূর্তি স্থাপনের দাবিতে পৌরসভার দুয়ারে বাম ছাত্র-যুবরা

সুকমল ঘোষ, নয়া জামানা, ফালাকাটা: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার শহরতলি এলাকায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সুকমল ঘোষ, নয়া জামানা, ফালাকাটা: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার শহরতলি এলাকায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের দাবিতে সরব হল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। শুক্রবার ফালাকাটা পৌর কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে যৌথভাবে একটি স্মারকলিপি প্রদান করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই)। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

বাম নেতৃত্বের বক্তব্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম দিশারী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়া জরুরি। ফালাকাটার শহরতলি অঞ্চলে তাঁর মূর্তি প্রতিষ্ঠিত হলে স্থানীয় যুবক-যুবতী ও শিক্ষার্থীরা প্রতিদিন তাঁর সংগ্রাম ও দেশপ্রেম থেকে প্রেরণা লাভ করতে পারবে। বর্তমান সময়ে জাতীয় চেতনা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মনে গেঁথে দিতে এই ধরণের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছে সংগঠন দুটি।

এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে মুখ্য ভূমিকা পালন করেন এসএফআই-এর আলিপুরদুয়ার জেলা সভাপতি সায়ন সাহা এবং ফালাকাটা ১ নম্বর লোকাল কমিটির সম্পাদক মৈনাক ঘোষ। তাঁদের পাশাপাশি দুই সংগঠনের একাধিক আঞ্চলিক কর্মী ও সমর্থকরা এই যৌথ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্মারকলিপি হস্তান্তরের সময় পৌর প্রশাসনের কাছে আবেদন জানানো হয় যাতে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে অত্যন্ত দ্রুততার সাথে জমি চিহ্নিতকরণ ও মূর্তি স্থাপনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।


ফালাকাটায় বিজয় মিছিল শেষে দুর্ঘটনা, মৃত্যু দুই বিজেপি কর্মীর , আহত এক

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর