ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • গেরুয়ার মর্যাদা রক্ষায় সম্মান যাত্রা নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গেরুয়ার মর্যাদা রক্ষায় সম্মান যাত্রা নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নয়া জামানা,কলকাতা:গেরুয়া রঙের মর্যাদা রক্ষা ও তার তাৎপর্য নতুন করে জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে গেরুয়াকে কেন্দ্র করে একাধিক অসম্মানজনক ঘটনার প্রেক্ষিতে এই সচেতনতামূলক উদ্যোগ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে থাকছেন খোদ মুখ্যমন্ত্রী....

গেরুয়ার মর্যাদা রক্ষায় সম্মান যাত্রা নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নয়া জামানা,কলকাতা:গেরুয়া রঙের মর্যাদা রক্ষা ও তার তাৎপর্য নতুন করে জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয়েছে রাজ্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,কলকাতা:গেরুয়া রঙের মর্যাদা রক্ষা ও তার তাৎপর্য নতুন করে জনসমক্ষে তুলে ধরতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে গেরুয়াকে কেন্দ্র করে একাধিক অসম্মানজনক ঘটনার প্রেক্ষিতে এই সচেতনতামূলক উদ্যোগ শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে থাকছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রবিবার প্রকাশিত একটি বার্তা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩টে থেকে কলকাতায় শুরু হতে চলেছে গেরুয়া সম্মান যাত্রা। মিছিলটি শুরু হবে গোলপার্ক থেকে এবং শেষ হবে যাদবপুরে। রাজ্যবাসীকে এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।উদ্যোক্তাদের বক্তব্য, গেরুয়া নিছক একটি রং নয়-এটি ত্যাগ, আত্মনিবেদন ও সনাতন ঐতিহ্যের প্রতীক। এই মাহাত্ম্যকে সম্মান জানাতেই মুখ্যমন্ত্রী স্বয়ং মিছিলে অংশ নিচ্ছেন। এর আগেও তিনি একাধিকবার স্পষ্ট করেছেন, গেরুয়া রংকে কেন্দ্র করে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। সম্প্রতি এক সংবাদমাধ্যমে ব্যবহৃত গেরুয়া তাণ্ডব শব্দবন্ধ নিয়েও তীব্র আপত্তি জানিয়েছিলেন তিনি, একে গেরুয়ার মর্যাদাহানিকর বলে মনে করেন।পর্যবেক্ষকদের মতে, মিছিলের গন্তব্য যাদবপুর নির্বাচনের পেছনে রয়েছে সুনির্দিষ্ট বার্তা-সাম্প্রতিক অশান্তির প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার লক্ষ্য। ইতিমধ্যেই শনিবার ক্যাম্পাসের দেওয়াল থেকে বামপন্থী ছাত্র সংগঠনের স্লোগান মুছে গেরুয়াপন্থী পড়ুয়ারা রাষ্ট্রবাদী স্লোগান লিখেছেন বলে জানা গিয়েছে।


অষ্টম তফশিলের মর্যাদা চাই, রাজবংশী-কুড়মালি ভাষার স্বীকৃতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল নবান্ন

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর