নয়া জামানা,কলকাতা:দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাই কোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। শনিবার দেশের আটটি হাই কোর্টে প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে কলকাতা হাই কোর্টও। খুব শীঘ্রই নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন বিচারপতি ঘুগে।দীর্ঘদিন ধরে কলকাতা হাই কোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলছিল। স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীদের একাংশ। এরই মধ্যে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৯ ও ৩১ আগস্ট এ বিষয়ে সুপারিশ করে। পরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট নিয়োগে সম্মতি দিয়েছেন।১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন বিচারপতি রবীন্দ্র ঘুগে। প্রায় দুই হাজারের বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। শ্রমিক ইউনিয়নের হয়ে দীর্ঘদিন মামলা লড়ার পাশাপাশি পরবর্তীকালে বিভিন্ন শিল্প ও বহুজাতিক সংস্থার হয়েও আইনি লড়াইয়ে অংশ নেন। বিচারপতি হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কলকাতার পাশাপাশি দিল্লি, পাটনা, রাজস্থান, বম্বে, ছত্তিসগড়, জম্মু-কাশ্মীর ও লাদাখ এবং মধ্যপ্রদেশ হাই কোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে।
‘৩২ হাজার চাকরি ফিরিয়েছিলেন’- হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী