ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • কাউন্টিতে সাই কিশোরের ঘূর্ণির জাদু ৫ উইকেটে জয় গ্লস্টারশায়ারের

কাউন্টিতে সাই কিশোরের ঘূর্ণির জাদু ৫ উইকেটে জয় গ্লস্টারশায়ারের

নয়া জামানা:ভারতের জার্সিতে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এখনও পর্যন্ত সাই কিশোরের। তাও সেটা বছর তিনেক আগের কথা। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেলেন এই বাঁহাতি স্পিনার। এবার নতুন পরীক্ষায় নেমেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে, আর সেখানেই বাজিমাত করলেন....

কাউন্টিতে সাই কিশোরের ঘূর্ণির জাদু ৫ উইকেটে জয় গ্লস্টারশায়ারের

নয়া জামানা:ভারতের জার্সিতে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এখনও পর্যন্ত সাই কিশোরের। তাও সেটা বছর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ভারতের জার্সিতে তিনটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি এখনও পর্যন্ত সাই কিশোরের। তাও সেটা বছর তিনেক আগের কথা। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেলেন এই বাঁহাতি স্পিনার। এবার নতুন পরীক্ষায় নেমেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে, আর সেখানেই বাজিমাত করলেন তিনি। ৫ উইকেট নিয়ে স্পিনের জাদু দেখালেন সাই কিশোর, আর তাঁর দলও জিতল ২১৩ রানের বিশাল ব্যবধানে।ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারের হয়ে খেলছেন কিশোর। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ডার্বিশায়ার। প্রথমে ব্যাট করে গ্লস্টারশায়ার তোলে ২৩৭ রান। জবাবে ডার্বিশায়ার তোলে ২৭৮ রান। দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ার ৩৫৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জয়ের জন্য ডার্বিশায়ারের দরকার ছিল ৩১৯ রান। আর ঠিক তখনই ম্যাচে প্রবেশ ঘটে সাই কিশোরের। শেষ দিনে ডার্বিশায়ারের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন তিনি।কিশোরের নিখুঁত লেংথ ও ড্রিফট প্রতিপক্ষের টপ অর্ডারকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তোলে। সপ্তম ওভারেই আঘাত হানেন তিনি।ডার্বিশায়ারের ওপেনার হ্যারি কেমকে বোকা বানিয়ে এলবিডব্লু করেন। ঠিক পরের বলেই আরও এক প্রতিপক্ষের উইকেট তুলে নেন। যদিও দুর্ভাগ্যবশত হ্যাটট্রিক করতে পারেননি তিনি। ১১তম ওভারে আরও একটি উইকেট নেন কিশোর, আর ১৫তম ওভারে তুলে নেন আরও দুটি উইকেট। একসময় মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ফেলেন এই ভারতীয় স্পিনার। প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারই ছিলেন তাঁর শিকার।এরপর আর কামব্যাকের কোনও রাস্তা খোলা ছিল না ডার্বিশায়ারের সামনে। শেষ পর্যন্ত ১০৫ রানেই অলআউট হয়ে যায় তারা, আর গ্লস্টারশায়ার জেতে ২১৩ রানের বিশাল ব্যবধানে। ২৯ বছর বয়সি এই ভারতীয় স্পিনার মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর মোট উইকেটসংখ্যা দাঁড়াল ১৩। উল্লেখ্য, ২০২৩ সালে ভারতের এশিয়ান গেমস জয়ী দলেও ছিলেন কিশোর, সেবার ৩ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট।


ইডেনে সঞ্জুর ঝড়ে উড়ল ক্যারিবিয়ান ঝাঁঝ, ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেটে জয় ভারতের — সুপার এইটে দাপট সূর্যকুমারদের

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর