ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • উত্তমকুমার স্মরণে দলীয় স্লোগান অসন্তুষ্ট শমীক

উত্তমকুমার স্মরণে দলীয় স্লোগান অসন্তুষ্ট শমীক

নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে দমদমে স্থানীয় বিধায়কের উদ্যোগে আয়োজিত এক বিশেষ স্মরণ অনুষ্ঠানে বিজেপি জিন্দাবাদ স্লোগান ওঠায় প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ঘটনার পরে দলের তরফে জনসমক্ষে ক্ষমাও চেয়ে নেন তিনি।এদিন অনুষ্ঠানে উত্তমকুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য....

উত্তমকুমার স্মরণে দলীয় স্লোগান অসন্তুষ্ট শমীক

নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে দমদমে স্থানীয় বিধায়কের উদ্যোগে আয়োজিত এক বিশেষ স্মরণ অনুষ্ঠানে বিজেপি জিন্দাবাদ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে দমদমে স্থানীয় বিধায়কের উদ্যোগে আয়োজিত এক বিশেষ স্মরণ অনুষ্ঠানে বিজেপি জিন্দাবাদ স্লোগান ওঠায় প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ঘটনার পরে দলের তরফে জনসমক্ষে ক্ষমাও চেয়ে নেন তিনি।এদিন অনুষ্ঠানে উত্তমকুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শমীক। সেই সময় উপস্থিত কয়েকজন কর্মী-সমর্থক বিজেপি জিন্দাবাদ স্লোগান দিয়ে ওঠেন। এতে আপত্তি জানিয়ে শমীক বলেন, উত্তমকুমারকে বিজেপি বানাতে আসিনি। কেউ কেউ এখানে বিজেপি জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন, ওঠা ভুল করেছে। তিনি স্পষ্ট করে দেন, অনুষ্ঠানটি বিধায়কের উদ্যোগে আয়োজিত এবং পদ্মফুল প্রতীকে জয়ী হওয়ার পর একজন বিধায়ক শুধু নিজের ভোটদাতাদের নন, সকলের প্রতিনিধি। তাঁর কথায়, যাঁরা ওঁর বিরুদ্ধে ভোট দিয়েছে, তাঁদেরও উনি বিধায়ক। এই যুক্তিতেই তিনি জানান, বিধায়কের অনুষ্ঠানে দলীয় স্লোগান দেওয়া সমীচীন হয়নি, এবং এই ঘটনার জন্য দলের তরফে তিনি ক্ষমা চেয়ে নেন।স্মরণ অনুষ্ঠানের আগে এদিন বিধাননগরে আয়োজিত একটি রক্তদান শিবিরেও উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য। সেখান থেকেই তিনি বিগত রাজ্য সরকারকে নিশানা করে দুর্গাপুজোর পরিবর্তে শারদীয়া উৎসব শব্দবন্ধ ব্যবহারের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, এই ধরনের চিন্তাভাবনার বিরুদ্ধেই বাংলার মানুষ বিজেপিকে জয়ী করেছে। তিনি আরও বলেন, কলকাতা ও গ্রামবাংলার দুর্গাপুজোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং মা দুর্গার বিসর্জন নদীর পরিবর্তে পুকুরে করানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে ঢাক বাজানো বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন শমীক।একই সঙ্গে তিনি দলের মধ্যে থাকা হঠাৎ বিজেপি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন। শমীক স্পষ্ট জানিয়ে দেন, শুধু বিজেপির পতাকা নিয়ে ঘোরাফেরা করলেই আসন্ন পুরভোটে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার টিকিট মিলবে না, যাঁরা এমনটা ভাবছেন তাঁরা ভুল ভাবছেন। তাঁর কথায়, দল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের মাধ্যম নয়-দল সর্বাগ্রে, ব্যক্তি তার পরে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর