ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিদেশ /
  • রুশ তেল নিয়ে ভারতের মস্কো সাফাই রুশ রাষ্ট্রদূতের

রুশ তেল নিয়ে ভারতের মস্কো সাফাই রুশ রাষ্ট্রদূতের

নয়া জামানা:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপের মধ্যেই ভারতের পক্ষে সাফাই দিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত ভারত নিজের প্রয়োজনেই নিয়েছে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে সাহায্য করার....

রুশ তেল নিয়ে ভারতের মস্কো সাফাই রুশ রাষ্ট্রদূতের

নয়া জামানা:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপের মধ্যেই ভারতের পক্ষে সাফাই দিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত চাপের মধ্যেই ভারতের পক্ষে সাফাই দিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত ভারত নিজের প্রয়োজনেই নিয়েছে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে সাহায্য করার উদ্দেশ্যে নয়।আলিপভের কথায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্তটি ভারত তার নিজস্ব স্বার্থেই নিয়েছে। রাশিয়াকে সহায়তা করার উদ্দেশ্যে ভারত রাশিয়ার তেল কিনছে না; বরং নিজেদের প্রয়োজন ও জাতীয় উন্নয়নের স্বার্থেই তারা এই তেল কিনছে। একইসঙ্গে তিনি জানান, ভারতের জ্বালানি চাহিদা পূরণে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনও পরিমাণ তেল সরবরাহে রাশিয়া প্রস্তুত। রুশ তেল বাণিজ্যের বিরুদ্ধে পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞাকে তিনি চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করেন।রুশ তেলের ক্রেতাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে মার্কিন সেনেটে সম্প্রতি একটি নতুন বিল পাশ হয়েছে, যাতে রাশিয়ার তেল কেনা কোনও দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের সংস্থান রয়েছে। এই পদক্ষেপের জেরে ভারত সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২০২২ সালে রাশিয়ার ওপর পশ্চিমি নিষেধাজ্ঞার পর থেকেই বিশ্ব তেল বাণিজ্যের কাঠামোয় পরিবর্তন আসে এবং সেই সময় থেকে তুলনামূলক সস্তায় রুশ তেল কিনছে ভারত। এতে দেশের শোধনাগারগুলির কাঁচামাল খরচ নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি সরবরাহও অব্যাহত রয়েছে।


রুশ তেল নিয়ে দিল্লির ডিগবাজি ? ট্রাম্পের চালে সঙ্কটে মস্কো-বন্ধুত্ব

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর