ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিদেশ /
  • দিল্লি সত্য নিকেতনে আচমকা বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকে বহুজনের আশঙ্কা

দিল্লি সত্য নিকেতনে আচমকা বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকে বহুজনের আশঙ্কা

নয়া জামানা:রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল আবাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নীচে একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ....

দিল্লি সত্য নিকেতনে আচমকা বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকে বহুজনের আশঙ্কা

নয়া জামানা:রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল আবাসন। এই মর্মান্তিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল আবাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নীচে একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া তিনতলা ভবনটি একটি পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত হত। নিকটবর্তী একাধিক কলেজের কারণে সত্য নিকেতন এলাকাটি মূলত ছাত্র-ছাত্রী প্রধান এলাকা বলেই পরিচিত। প্রত্যক্ষদর্শীদের দাবি, আবাসনটিতে বহু শিক্ষার্থী বসবাস করতেন। ফলে দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ছাত্র ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বলে চরম আতঙ্ক ছড়িয়েছে।দুর্ঘটনার সময়ের কিছু ভয়াবহ ভিডিও চিত্রে দেখা গিয়েছে, কংক্রিটের বিরাট স্ল্যাবের নিচে এক ব্যক্তি আটকে রয়েছেন এবং স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা তাঁকে বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভিতরে আরও কতজন আটকে রয়েছেন, তা খতিয়ে দেখতে জোরকদম তল্লাশি চলছে।দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলে উদ্ধারকাজ শুরু করেছে দিল্লি পুলিশ এবং দমকল বাহিনী। কী কারণে বহুতলটি হঠাৎ ভেঙে পড়ল – পরিকাঠামোগত ত্রুটি নাকি বেআইনি নির্মাণের জেরে এই ধস, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।


উঠে এল আসল সত্য! কর্নিয়া কাণ্ডে জামিন পেল পরিবারের সদস্যরা

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর