ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • এসআরসিসির মঞ্চে দিমাগি নকশাল প্রসঙ্গ ফের বিরোধীদের নিশানা মোদীর

এসআরসিসির মঞ্চে দিমাগি নকশাল প্রসঙ্গ ফের বিরোধীদের নিশানা মোদীর

নয়া জামানা:দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি লালকেল্লার ভাষণে ব্যবহার করা দিমাগি নকশাল শব্দবন্ধ টেনে এনে তিনি কটাক্ষ করেন বিরোধীদের। তাঁর দাবি, ওই শব্দটি হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ....

এসআরসিসির মঞ্চে দিমাগি নকশাল প্রসঙ্গ ফের বিরোধীদের নিশানা মোদীর

নয়া জামানা:দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:দিল্লির শ্রী রাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনের মঞ্চ থেকে ফের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি লালকেল্লার ভাষণে ব্যবহার করা দিমাগি নকশাল শব্দবন্ধ টেনে এনে তিনি কটাক্ষ করেন বিরোধীদের। তাঁর দাবি, ওই শব্দটি হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ করেছে এবং তা প্রয়োগ করতেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে দিমাগি নকশালদের আসল চেহারা।তরুণ প্রজন্মকে সামনে রেখে এ দিনের বক্তব্যে উন্নত ভারতের লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের অতীতের বিভিন্ন সঙ্কটের প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের মোকাবিলার ধরন ব্যাখ্যা করেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমান সাফল্যকে সহজ মনে হলেও গত কয়েক দশকে একের পর এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে।এ প্রসঙ্গে মোদী তোলেন ২০১৩ সালের কেদারনাথ বিপর্যয়ের কথা। তাঁর দাবি, সেই সময় গোটা সরকারই কার্যত দিশেহারা হয়ে পড়েছিল এবং পরিস্থিতি মোকাবিলা নিয়ে কোনও স্পষ্টতা ছিল না। এর পাশাপাশি ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের প্রসঙ্গ তুলে তৎকালীন সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, সেই সরকার দীর্ঘদিন সঙ্কটের আড়ালে থাকার চেষ্টা করেছিল এবং ব্যাঙ্কিং ব্যবস্থাকে ধসের মুখে ঠেলে দিয়েছিল।বর্তমান সরকারের আমলের একাধিক সঙ্কটের কথাও তুলে ধরেন মোদী-কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার এবং পশ্চিম এশিয়ার সঙ্কট। তাঁর দাবি, প্রতিটি পর্যায়েই আশঙ্কা তৈরি হয়েছিল যে ভারত আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, প্রতিবারই বিরোধীদের একাংশ ভেবেছিল মোদী বিপাকে পড়েছেন, কিন্তু দেশের মানুষের আশীর্বাদেই সেই আশঙ্কা বারবার ভুল প্রমাণিত হয়েছে।


আসন বৃদ্ধির বিল ভেস্তে দিল ‘ইন্ডিয়া’, ফোনালাপে সক্রিয় রাহুল-অভিষেক

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর