ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • আড়ায় লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ব্যাহত ট্রেন চলাচল

আড়ায় লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ব্যাহত ট্রেন চলাচল

নয়া জামানা:ফের রেল দুর্ঘটনার ঘটনা। এবার লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। বিহারের আরা জংশনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। তবে স্বস্তির বিষয়, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ব্যাহত....

আড়ায় লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস ব্যাহত ট্রেন চলাচল

নয়া জামানা:ফের রেল দুর্ঘটনার ঘটনা। এবার লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। বিহারের আরা জংশনে এই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা:ফের রেল দুর্ঘটনার ঘটনা। এবার লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। বিহারের আরা জংশনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। তবে স্বস্তির বিষয়, দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ব্যাহত হয় রেল চলাচল।পিটিআই সূত্রে জানা গিয়েছে, আজ ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সাসারাম লাইনে বিহারের আরা জংশন থেকে ট্রেনটি বেরোনোর সময়েই এই বিপত্তি ঘটে। ট্রেনটি কম গতিতে চলছিল, সেই সময় আচমকাই দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এবং ট্র্যাক থেকে চাকা নেমে যায়। এর জেরে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে সাতটা নাগাদ ফের আরা জংশন থেকে রওনা দেয় মহানন্দা এক্সপ্রেস।এই প্রসঙ্গে পূর্ব-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন,আজ ভোরবেলায় এই ঘটনাটি ঘটেছে। বিহারের আরা স্টেশন থেকে বের হচ্ছিল, সেই সময় দুটি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায়, কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে আংশিকভাবে ব্যাহত হয় রেল চলাচল। আপ লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলেও, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ট্রেনের চালক সম্ভবত লাল সিগন্যাল অমান্য করে এগিয়ে গিয়েছিলেন, যার জেরে সঠিক লাইনে না থাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি।


মৃতদেহ! রহস্যমৃত্যুকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ, ব্যাহত যান চলাচল

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর